মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ০৮:৪৪ পূর্বাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
নাগরপুরে আট দলীয় ফুটবল টুর্নামেন্ট ২০২৬ এর উদ্বোধনী ম্যাচ অনুষ্ঠিত গোপালপুরে নবনিযুক্ত জেলা প্রশাসকের মতবিনিময় ও পরিদর্শন গ্রাম পুলিশদের মাঝে সাইকেল ও বৃক্ষ বিতরণ অনিয়মের অভিযোগে তদন্ত কমিটি, রাণীনগর স্বাস্থ্য কমপ্লেক্সে নেই দৃশ্যমান ব্যবস্থা! আটোয়ারীতে উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত রুহিয়ায় অবৈধ স্থাপনা উচ্ছেদ, অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারকে সহায়তা প্রদান চাটমোহরে হট্টগোল-ভাঙচুর, ৬১১ বস্তা সরকারি সার লুটের অভিযোগ মানবধর্ম: বিভ্রান্তির নামান্তর, নাকি নৈতিকতার বিকল্প?— সাইদুজ্জামান সাগর আটঘরিয়ায় জাতীয় সমবায় দিবস উদযাপন, ছয় সমবায় সমিতিকে সম্মাননা প্রদান

গোপালপুরে বাসের ধাক্কায় বৃদ্ধ পথচারী নি*হ*ত

মোঃ নুর আলম, গোপালপুর (টাঙ্গাইল):
আপডেট সময়: মঙ্গলবার, ২ সেপ্টেম্বর, ২০২৫, ১০:৩৩ অপরাহ্ন

টাঙ্গাইলের গোপালপুরে চলন্ত বাসের ধাক্কা খেয়ে পাকা সড়কে পড়ে মাথায় রক্তক্ষরণ হয়ে হায়দার আলী (৭৫) নামে এক বৃদ্ধ পথচারী নিহত হয়েছেন। মঙ্গলবার দুপুরে আলমনগর ইউনিয়নের নবগ্রাম বাজারে এ দুর্ঘটনা ঘটে। ঐ বৃদ্ধ নগদা শিমলা ইউনিয়নের জামতৈল গ্রামের মৃত ইমান আলীর ছেলে।
জানা যায়, শালবন সুপার নামে ময়মনসিংহ জৈনাবাজার ভায়া ভালুকা ত্রিশাল (ময়মনসিংহ-জ ১১-০১৯৯) যাত্রীবাহী বাসটি ২০১ গম্বুজ মসজিদে যাচ্ছিলেন। পথে নবগ্রাম বাজারে মোড় ঘুরানোর সময় হায়দার আলী রাস্তা পার হতে গিয়ে বাসের সাথে ধাক্কা খেয়ে পাকা সড়কে পড়ে যায়। এতে তার মাথা ফেটে রক্ত বের হতে দেখে স্থানীয়রা গোপালপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য টাঙ্গাইল মেডিকেল কলেজ হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
গোপালপুর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) মামুন ভূঞা ঘটনাটির সত্যতা নিশ্চিত করেছেন।


আপনার মতামত লিখুন :
এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর