বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬, ০৪:০৫ অপরাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
ভাঙ্গুড়ায় মহান স্বাধীনতা দিবসে শহীদদের প্রতি শ্রদ্ধাঞ্জলি কক্সবাজারে খোরশেদ হত্যা: মূল পরিকল্পনাকারীসহ গ্রেফতার ৫, নেপথ্যে ছিল ছিনতাইয়ের চেষ্টা ভাঙ্গুড়া পৌরসভার উদ্যোগে জলাতঙ্ক প্রতিরোধে বিনামূল্যে র‍্যাবিস ভ্যাকসিন বিতরণ সাপাহারে গনহত্যা দিবদ উপলক্ষ্যে স্মৃতিচারণ ও আলোচনা সভা অনুষ্ঠিত গোপালপুরে ট্রেনে কাটা পড়ে বৃদ্ধের মৃ*ত্যু শশুড় বাড়িতে গিয়ে নিখোঁজের দুইদিন পর নদীতে মিলল জাহিদের মরদেহ, দোষীদের শাস্তির দাবীতে মানববন্ধন হেমনগরে বেলুয়া প্রিমিয়ার ক্রিকেট লীগ জমকালো ফাইনাল ও পুরস্কার বিতরণী  অনলাইন ক্যাসিনো: নীরব মহামারিতে ডুবছে যুব সমাজ – সাজিদুর রহমান সুমন

চাটমোহরে সামাজিক অবক্ষয় ও মাদক সেবনের প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত

চাটমোহর (পাবনা) প্রতিনিধিঃ
আপডেট সময়: বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬, ০৪:০৫ অপরাহ্ন

পাবনার চাটমোহরে সামাজিক অবক্ষয়, অশ্লীলতা ও প্রকাশ্যে মাদক সেবনের প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (৩০ আগস্ট) সকাল সাড়ে ১১ টায় উপজেলা থানা মোড় আমতলায় নাগরিক কমিটি চাটমোহর উপজেলা শাখার আহবায়ক ফয়সাল কবিরের সভাপতিত্বে ও এডওয়ার্ড কলেজ শাখা ছাত্রদলের সিনিয়র সহ-সভাপতি শরিফুল ইসলামের সঞ্চালনায় এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে বক্তারা বলেন, এলাকায় সামাজিক অবক্ষয় দিন দিন বেড়ে যাচ্ছে। তরুণ সমাজ মাদকের ফাঁদে পড়ে ধ্বংসের পথে যাচ্ছে। প্রকাশ্যে অশ্লীলতা ও মাদক সেবনের মতো ঘটনায় সমাজের চিত্র কলঙ্কিত হচ্ছে। এ অবস্থার পরিবর্তনে প্রশাসনকে আরও কঠোর ভূমিকা নিতে হবে।

চাটমোহর উপজেলা নির্বাহী অফিসার মুসা নাসের চৌধুরী- প্রকাশ্যে মাদক সেবনকারীদের দ্রুত গ্রেফতার ও সামাজিক অবক্ষয় রোধে কার্যকর পদক্ষেপ নেয়ার আশ্বাস দেন।

এ মানববন্ধনে বক্তব্য রাখেন- পাবনা ৩ সাবেক সংসদ সদস্য কে এম আনারুল ইসলাম, সাবেক উপজেলা চেয়ারম্যান সাবেক পৌর মেয়র হাসাদুল ইসলাম হীরা, যুব নেতা সাঈদ উল ইসলাম কাফি, পৌর যুবদল আহ্বায়ক তানভীর জুয়েল লিখন, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব আসাদুজ্জামান লেবু, এনসিপি চাটমোহর শাখার আহ্বায়ক ফয়সাল কবির, চাটমোহর পৌর ছাত্রদলের সদস্য সচিব রবিউল ইসলাম রাহুল, চাটমোহর পৌর ছাত্রদলের আহ্বায়ক সদস্য সাজেদুর রহমান সেজান, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সদস্য খাইরুল ইসলাম, আব্দুল আলিম, সাকিব হোসেন, আরাফাত রহমান, সহ ছাত্রদলের বিভিন্ন পর্যায়ের নেতা কর্মী সহ মানববন্ধনে বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ ও সচেতন নাগরিকরা অংশ নেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর