মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ১০:১৬ পূর্বাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
নাগরপুরে আট দলীয় ফুটবল টুর্নামেন্ট ২০২৬ এর উদ্বোধনী ম্যাচ অনুষ্ঠিত গোপালপুরে নবনিযুক্ত জেলা প্রশাসকের মতবিনিময় ও পরিদর্শন গ্রাম পুলিশদের মাঝে সাইকেল ও বৃক্ষ বিতরণ অনিয়মের অভিযোগে তদন্ত কমিটি, রাণীনগর স্বাস্থ্য কমপ্লেক্সে নেই দৃশ্যমান ব্যবস্থা! আটোয়ারীতে উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত রুহিয়ায় অবৈধ স্থাপনা উচ্ছেদ, অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারকে সহায়তা প্রদান চাটমোহরে হট্টগোল-ভাঙচুর, ৬১১ বস্তা সরকারি সার লুটের অভিযোগ মানবধর্ম: বিভ্রান্তির নামান্তর, নাকি নৈতিকতার বিকল্প?— সাইদুজ্জামান সাগর আটঘরিয়ায় জাতীয় সমবায় দিবস উদযাপন, ছয় সমবায় সমিতিকে সম্মাননা প্রদান

পাকুন্দিয়ায় সাংবাদিক আতাউর রহমান সোহাগের পিতার মৃত্যুতে আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠিত

কিশোরগঞ্জ প্রতিনিধি:
আপডেট সময়: শুক্রবার, ২৯ আগস্ট, ২০২৫, ১১:০২ অপরাহ্ন

পাকুন্দিয়ার জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল ‘পাকুন্দিয়া প্রেস’-এর সম্পাদক ও প্রকাশক হাজী জাফর আলী ডিগ্রি কলেজের প্রদর্শক মোঃ আতাউর রহমান সোহাগের পিতা মোঃ খোকন মিয়ার মৃত্যুতে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
আজ (২৯/০৮/২০২৫) ইং শুক্রবার বিকেলে অনার্স এন্ড মাস্টার্স ছাত্রকল্যাণ সংগঠনের উদ্যোগে উপজেলা পাবলিক লাইব্রেরি হলরুমে সংগঠনের সহ-সভাপতি রাকিবুল হাসান এবং ধর্ম বিষয়ক সম্পাদক মাওলানা খলিলুর রহমানের যৌথ পবিত্র কোরআন তেলাওয়াতের মাধ্যমে আলোচনা শুরু হয়।
এতে আলোচনা করেন প্রতিষ্ঠাতা সভাপতি ও বর্তমান উপদেষ্টা জালাল মোঃ গাউছ শাওন, মোঃ ইয়াসিন আরাফাত, প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক ও উপদেষ্টা সুমন আহমেদ, সাবেক সভাপতি এনামুল হক সুমন, আতাউর রহমান সোহাগ, সাবেক সাধারণ সম্পাদক ও বর্তমান উপদেষ্টা হোসাইন মোঃ ফরহাদ।
এছাড়াও বর্তমান সভাপতি মোঃ রবিন সরকার, সাধারণ সম্পাদক শাহরিয়ার আকরাম অমি, সহ-সভাপতি রাকিবুল হাসান, খলিলুর রহমান ফয়সাল, যুগ্ম সাধারণ সম্পাদক দিদারুল ইসলাম, সাবেক সহ সভাপতি মাহবুবুর রহমান, যুগ্ম সাধারণ সম্পাদক মাহমুদুল হাসান উজ্জ্বল, মাহমুদুল হাসান শিহাব, সাংগঠনিক সম্পাদক মোশাররফ হোসেন, প্রকৌশলী রাসেল আহমেদ শীতক ও কল্লোল হাসান প্রমুখ আলোচনা করেন।
এসময় বক্তারা মরহুমের জীবনী বিষয়ক আলোকপাত করেন এবং তার রুহের মাগফেরাত কামনা করেন। আলোচনা সভায় সভাপতির সমাপনী বক্তব্য শেষে মোনাজাত পরিচালনা করেন সংগঠনের ধর্ম বিষয়ক সম্পাদক মাওলানা খলিলুর রহমান মোজাহিদ।


আপনার মতামত লিখুন :
এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর