শুক্রবার, ২৭ মার্চ ২০২৬, ১২:২০ পূর্বাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
ভাঙ্গুড়ায় মহান স্বাধীনতা দিবসে শহীদদের প্রতি শ্রদ্ধাঞ্জলি কক্সবাজারে খোরশেদ হত্যা: মূল পরিকল্পনাকারীসহ গ্রেফতার ৫, নেপথ্যে ছিল ছিনতাইয়ের চেষ্টা ভাঙ্গুড়া পৌরসভার উদ্যোগে জলাতঙ্ক প্রতিরোধে বিনামূল্যে র‍্যাবিস ভ্যাকসিন বিতরণ সাপাহারে গনহত্যা দিবদ উপলক্ষ্যে স্মৃতিচারণ ও আলোচনা সভা অনুষ্ঠিত গোপালপুরে ট্রেনে কাটা পড়ে বৃদ্ধের মৃ*ত্যু শশুড় বাড়িতে গিয়ে নিখোঁজের দুইদিন পর নদীতে মিলল জাহিদের মরদেহ, দোষীদের শাস্তির দাবীতে মানববন্ধন হেমনগরে বেলুয়া প্রিমিয়ার ক্রিকেট লীগ জমকালো ফাইনাল ও পুরস্কার বিতরণী  অনলাইন ক্যাসিনো: নীরব মহামারিতে ডুবছে যুব সমাজ – সাজিদুর রহমান সুমন

চাটমোহরে প্রবাসীর অন্তঃসত্তা স্ত্রীকে শ্বাসরোধে হ*ত্যা*র অভিযোগ, শ্বাশুরি- ছেলে আটক

রাজিব হোসেন, চাটমোহর(পাবনা):
আপডেট সময়: শুক্রবার, ২৭ মার্চ ২০২৬, ১২:২০ পূর্বাহ্ন

পাবনার চাটমোহরের পল্লীতে সৌদি প্রবাসীর অন্তঃসত্তা স্ত্রীকে শ্বাসরোধ করে হত্যার অভিযোগ উঠেছে। এ ঘটনায় শ্বাশুরি এবং সৎ ছেলেকে আটক করেছে স্থানীয় জনতা।

ঘটনাটি ঘটেছে উপজেলার মূলগ্রাম ইউনিয়নের আটলংকা পূর্বপাড়া গ্রামে ২৯ আগস্ট শুক্রবার বেলা ১১ টার দিকে।

স্থানীয় এলাকাবাসী জানায়, ২/৩ বছর আগে ওই গ্রামের মৃত কাসেম আলীর ছেলে সৌদি প্রবাসী মঞ্জিল হোসেনের সাথে শাপলার বিয়ে হয়। মঞ্জিল বিদেশ যাবার পর থেকে শাপলা খাতুনকে মাঝেমধ্যেই নির্যাতন করতো তার শ্বাশুরি মনোয়ারা খাতুন এবং সৎ ছেলে মোঃ শিপন হোসেন।

শুক্রবার (২৯ আগস্ট) সকাল ১১ টার দিকে ৭ মাসের অন্তঃসত্ত্বা শাপলা খাতুনকে তার শ্বাশুরি মনোয়ারা এবং সৎ ছেলে শিপন শ্বাসরোধ করে হত্যা করে বিছানায় ফেলে রাখে। বিষয়টি স্থানীয়রা টের পেলে শিপন এবং মরিয়মকে আটক করে পুলিশে সোপর্দ করে।

এ ব্যাপারে চাটমোহর থানার ওসি তদন্ত নয়ন কুমার দাস জানান, শাপলার লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাবনা মর্গে প্রেরণ করা হয়েছে। এই ঘটনার সাথে জড়িত মনোয়ারা এবং শিপনকে আটক করা হয়েছে। পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর