মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ১২:০৬ অপরাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
নাগরপুরে আট দলীয় ফুটবল টুর্নামেন্ট ২০২৬ এর উদ্বোধনী ম্যাচ অনুষ্ঠিত গোপালপুরে নবনিযুক্ত জেলা প্রশাসকের মতবিনিময় ও পরিদর্শন গ্রাম পুলিশদের মাঝে সাইকেল ও বৃক্ষ বিতরণ অনিয়মের অভিযোগে তদন্ত কমিটি, রাণীনগর স্বাস্থ্য কমপ্লেক্সে নেই দৃশ্যমান ব্যবস্থা! আটোয়ারীতে উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত রুহিয়ায় অবৈধ স্থাপনা উচ্ছেদ, অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারকে সহায়তা প্রদান চাটমোহরে হট্টগোল-ভাঙচুর, ৬১১ বস্তা সরকারি সার লুটের অভিযোগ মানবধর্ম: বিভ্রান্তির নামান্তর, নাকি নৈতিকতার বিকল্প?— সাইদুজ্জামান সাগর আটঘরিয়ায় জাতীয় সমবায় দিবস উদযাপন, ছয় সমবায় সমিতিকে সম্মাননা প্রদান

লামায় সেনা রিজিয়ন ফুটবল টুর্নামেন্ট খেলা অনুষ্ঠিত

মোঃ নাজমুল হুদা, লামা(বান্দরবান):
আপডেট সময়: মঙ্গলবার, ২৬ আগস্ট, ২০২৫, ১২:০৫ পূর্বাহ্ন

বান্দরবানের লামা উপজেলায় উৎসবমুখর পরিবেশে সেনা রিজিয়ন কাপ ফুটবল প্রতিযোগিতার উপজেলা পর্যায়ের ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হয়েছে। ৬৯ পদাতিক ব্রিগেড, বান্দরবান রিজিয়নের ব্যবস্থাপনা ও আলীকদম জোনের আয়োজনে এই প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।
রবিবার (২৪ আগস্ট) বিকেল সাড়ে তিনটায় ১২ আনসার ব্যাটালিয়ন, লামার প্রশিক্ষণ মাঠে ফাইনাল খেলাটি অনুষ্ঠিত হয়।
ফাইনালে রুপনগর একাদশ ও লামা জুনিয়র একাদশ দল পরস্পর মুখোমুখি হয়। এক রোমাঞ্চকর ও কঠোর প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ খেলার শেষে রুপনগর একাদশ দল চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে।
এই টুর্নামেন্টে লামা উপজেলার মোট ২৪টি দল অংশগ্রহণ করেছিল। ফাইনাল খেলার পর পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আলীকদম জোনের উপ-অধিনায়ক, বিগ্রেডিয়ার-৭৭৮১ মো. মঞ্জুর মোরশেদ, পিএসসি। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গজালিয়া আর্মি ক্যাম্পের ক্যাম্প কমান্ডার, ১২ আনসার ব্যাটালিয়নের সার্কেল অ্যাডজুট্যান্ট, লামার বিভাগীয় বন কর্মকর্তা মোস্তাফিজুর রহমান, থানা অফিসার ইনচার্জ
 লামা থানা এবং লামা উপজেলার বিভিন্ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, গণ্যমান্য ব্যক্তিবর্গ ও ফুটবলপ্রেমী দর্শকরা।
প্রধান অতিথির বক্তব্যে ব্রিগেডিয়ার মো. মঞ্জুর মোরশেদ বলেন, বাংলাদেশের বিভিন্ন প্রত্যন্ত অঞ্চল থেকে প্রতিভাবান খেলোয়াড়দের খুঁজে বের করে জাতীয় মানসম্পন্ন খেলোয়াড় হিসেবে গড়ে তুলতে সেনাবাহিনী দীর্ঘদিন ধরে কাজ করছে। সেনাবাহিনী শুধু শান্তি ও নিরাপত্তা রক্ষাকারীই নয়; বরং শিক্ষা, স্বাস্থ্য, উন্নয়ন ও ক্রীড়া বিকাশেও অগ্রণী ভূমিকা রাখছে।
তিনি আশা প্রকাশ করেন, এ ধরনের টুর্নামেন্ট একদিন জাতীয় দলে লামা উপজেলার তরুণদের জায়গা করে দেবে। তিনি আরও বলেন, খেলাধুলা সমাজে শৃঙ্খলা, ঐক্য ও সম্প্রীতি প্রতিষ্ঠা করে। এটি তরুণ প্রজন্মকে মাদক ও অসামাজিক কর্মকাণ্ড থেকে দূরে রাখে এবং নেতৃত্ব, সহনশীলতা ও দলবদ্ধ চেতনা গড়ে তোলে, যা জাতি গঠনে অপরিহার্য।


আপনার মতামত লিখুন :
এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর