মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ১২:০৯ অপরাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
নাগরপুরে আট দলীয় ফুটবল টুর্নামেন্ট ২০২৬ এর উদ্বোধনী ম্যাচ অনুষ্ঠিত গোপালপুরে নবনিযুক্ত জেলা প্রশাসকের মতবিনিময় ও পরিদর্শন গ্রাম পুলিশদের মাঝে সাইকেল ও বৃক্ষ বিতরণ অনিয়মের অভিযোগে তদন্ত কমিটি, রাণীনগর স্বাস্থ্য কমপ্লেক্সে নেই দৃশ্যমান ব্যবস্থা! আটোয়ারীতে উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত রুহিয়ায় অবৈধ স্থাপনা উচ্ছেদ, অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারকে সহায়তা প্রদান চাটমোহরে হট্টগোল-ভাঙচুর, ৬১১ বস্তা সরকারি সার লুটের অভিযোগ মানবধর্ম: বিভ্রান্তির নামান্তর, নাকি নৈতিকতার বিকল্প?— সাইদুজ্জামান সাগর আটঘরিয়ায় জাতীয় সমবায় দিবস উদযাপন, ছয় সমবায় সমিতিকে সম্মাননা প্রদান

যমুনায় পিকনিকের নৌকা ডুবিতে বাইশকাইলের পাঁচ যুবকের প্রাণহা’নির ৫ বছর

গোপালপুর (টাঙ্গাইল) প্রতিনিধি:
আপডেট সময়: মঙ্গলবার, ২৬ আগস্ট, ২০২৫, ১২:১২ পূর্বাহ্ন

২০২০ সালের আগস্ট মাসে যমুনা নদীতে এক ম’র্মান্তিক নৌকাডুবির ঘটনায় টাঙ্গাইলের গোপালপুর উপজেলার নগদা শিমলা ইউনিয়নের বাইশকাইল গ্রামের পাঁচ যুবক নদীতে নিখোঁজ হন। দুর্ঘ’টনাটি ঘটে সিরাজগঞ্জের চায়না বাঁধের অদূরে।
নি’হতরা হলেন—সাত্তার মণ্ডলের ছেলে মারুফ হাসান মণ্ডল (২৬) আব্দুর রশিদের ছেলে হাসিনুর রহমান (৩০) আবুল হোসেনের ছেলে মিজান (২৮)সোহরাব হোসেনের ছেলে শরিফ হোসেন (১৭)‌ কিতাব আলীর ছেলে শাহাদত হোসেন (১৭)
পারিবারিক সূত্রে জানা যায়, ঈদ উপলক্ষে গ্রামের ২৭ জন যুবক চাঁদা তুলে একটি ইঞ্জিনচালিত নৌকায় সকালে যমুনা সেতুর পূর্বপাড়ে পিকনিকের উদ্দেশ্যে যাত্রা করেন। দুপুরের খাবার শেষে গোপালপুর ফেরার পথে বিকেল পাঁচটার দিকে প্রবল স্রোতের কারণে নৌকাটি চায়না ঘাটের কাছে ডুবে যায়।
সাথে থাকা সবাই সাঁতার কেটে প্রাণে বেঁচে গেলেও পাঁচ যুবক আর ফিরে আসেননি। টানা উদ্ধারকাজ চললেও নিখোঁজদের সবাইকে উদ্ধার সম্ভব হয়নি। দুর্ঘটনার তিন দিন পর সিরাজগঞ্জের শাহজাদপুর যমুনা ঘাট এলাকায় ভাসমান অবস্থায় অর্ধগ’লিত ম’রদেহ স্থানীয়রা উদ্ধার করেন।
সেই হৃদয়বিদারক ঘটনার পাঁচ বছর। পাঁচ তরুণ প্রাণের অকাল ঝরে যাওয়া এখনও শোকাবহ স্মৃতি হয়ে আছে বাইশকাইল গ্রামসহ পুরো অঞ্চলের মানুষের মনে।


আপনার মতামত লিখুন :
এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর