মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ১২:০৫ অপরাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
নাগরপুরে আট দলীয় ফুটবল টুর্নামেন্ট ২০২৬ এর উদ্বোধনী ম্যাচ অনুষ্ঠিত গোপালপুরে নবনিযুক্ত জেলা প্রশাসকের মতবিনিময় ও পরিদর্শন গ্রাম পুলিশদের মাঝে সাইকেল ও বৃক্ষ বিতরণ অনিয়মের অভিযোগে তদন্ত কমিটি, রাণীনগর স্বাস্থ্য কমপ্লেক্সে নেই দৃশ্যমান ব্যবস্থা! আটোয়ারীতে উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত রুহিয়ায় অবৈধ স্থাপনা উচ্ছেদ, অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারকে সহায়তা প্রদান চাটমোহরে হট্টগোল-ভাঙচুর, ৬১১ বস্তা সরকারি সার লুটের অভিযোগ মানবধর্ম: বিভ্রান্তির নামান্তর, নাকি নৈতিকতার বিকল্প?— সাইদুজ্জামান সাগর আটঘরিয়ায় জাতীয় সমবায় দিবস উদযাপন, ছয় সমবায় সমিতিকে সম্মাননা প্রদান

পাকুন্দিয়ায় ভিডব্লিউবি’র ২০২৫-২০২৬ অর্থ বছরের চাল বিতরণ

কিশোরগঞ্জ প্রতিনিধি:
আপডেট সময়: মঙ্গলবার, ২৬ আগস্ট, ২০২৫, ১২:১৪ পূর্বাহ্ন

কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় ভারনারেবল উইমেন বেনিফিট (ভিডব্লিউবি) কর্মসূচির আওতায় ২০২৫-২০২৬ অর্থ বছরের নির্বাচিত উপকারভোগীদের মধ্যে চাল বিতরণ করা হয়েছে।
আজ (২৫/০৮/২০২৫ইং) সোমবার উপজেলার নারান্দী ইউনিয়নের ১০৫ জন নির্বাচিত উপকারভোগীদের মধ্যে জুলাই-আগস্ট (দুই) মাসের প্রতিমাসে ৩০ কেজি করে মোট ৬০ কেজি করে চাল বিতরণ করা হয়।
উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তার ও দায়িত্বে থাকা ট্যাগ অফিসার স্বপন কুমার দত্ত জানান, উক্ত ইউনিয়নে ১০৫ জন নির্বাচিত উপকারভোগীদের মধ্যে জুলাই-আগস্ট মাসের প্রতিমাসে ৩০ কেজি করে মোট ৬০ কেজি চাল বিতরণ করা হয়। একইভাবে প্রতিমাসে ৩০ কেজি করে ২ বৎসর পর্যন্ত চাল পাবেন নির্বাচিত উপকারভোগীগণ।
চলতি ২০২৫-২০২৬ অর্থ বছরের পাকুন্দিয়া উপজেলায় মোট ১২৩৩ জন নির্বাচিত উপকারভোগীদের মধ্যে এই সপ্তাহের মধ্যেই চাল বিতরণ কার্যক্রম সম্পন্ন করা হবে বলেও জানান তিনি।
এ সময় পাকুন্দিয়া উপজেলা নির্বাহী অফিসার মোঃ বিল্লাল হোসেন উপস্থিত ছিলেন। এছাড়াও উপজেলা দারিদ্র বিমোচন অফিসার মীর রফিকুল ইসলাম, নারান্দী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ মোসলেহ উদ্দিন সহ ইউনিয়ন প্রশাসনিক কর্মকর্তা এবং ইউপি সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :
এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর