বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬, ০৯:৩৮ অপরাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
ভাঙ্গুড়ায় মহান স্বাধীনতা দিবসে শহীদদের প্রতি শ্রদ্ধাঞ্জলি কক্সবাজারে খোরশেদ হত্যা: মূল পরিকল্পনাকারীসহ গ্রেফতার ৫, নেপথ্যে ছিল ছিনতাইয়ের চেষ্টা ভাঙ্গুড়া পৌরসভার উদ্যোগে জলাতঙ্ক প্রতিরোধে বিনামূল্যে র‍্যাবিস ভ্যাকসিন বিতরণ সাপাহারে গনহত্যা দিবদ উপলক্ষ্যে স্মৃতিচারণ ও আলোচনা সভা অনুষ্ঠিত গোপালপুরে ট্রেনে কাটা পড়ে বৃদ্ধের মৃ*ত্যু শশুড় বাড়িতে গিয়ে নিখোঁজের দুইদিন পর নদীতে মিলল জাহিদের মরদেহ, দোষীদের শাস্তির দাবীতে মানববন্ধন হেমনগরে বেলুয়া প্রিমিয়ার ক্রিকেট লীগ জমকালো ফাইনাল ও পুরস্কার বিতরণী  অনলাইন ক্যাসিনো: নীরব মহামারিতে ডুবছে যুব সমাজ – সাজিদুর রহমান সুমন

চাটমোহরে নকল গুল বিক্রির দায়ে তিনটি ব্যবসা প্রতিষ্ঠানকে জরিমানা

রাজিব হোসেন, চাটমোহর(পাবনা):
আপডেট সময়: বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬, ০৯:৩৮ অপরাহ্ন

পাবনার চাটমোহরে নকল গুল,প্রাণ কোম্পানির রোবো পাইপ, মেয়াদ উত্তীর্ণ মালামাল বিক্রি, মূল্য তালিকা না থাকায় এবং ভোক্তা পর্যায়ে নিত্যপণ্যের অধিক মূল্য আদায় করার অভিযোগে তিনটি ব্যবসা প্রতিষ্ঠানকে ১ লাখ ৯০ হাজার টাকা জরিমানা আদায় করেছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।

মঙ্গলবার (২৬ আগস্ট) বেলা সাড়ে ১২টার দিকে উপজেলার হান্ডিয়াল পূর্ব বাজারে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর পাবনার সহকারি পরিচালক মো. মাহমুদ হাসান রনি ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে তিনটি ব্যবসা প্রতিষ্ঠানকে এই জরিমানার আদেশ দেন।

ভ্রাম্যমান আদালত সুকুমার সাহাকে ১ লাখ টাকা,বুলবুল খন্দকারকে ৫০ হাজার টাকা এবং রফিকুল ইসলাম রিন্টু খন্দকারকে ৪০ হাজার টাকা জরিমানা ধার্য করে আদায় করে।

আদালত সূত্র জানায়, উল্লেখিত ব্যক্তিদের মুদি দোকানে নকল গনি গুল, প্রাণ কোম্পানির রোবো পাইপ বিক্রি হচ্ছিল। এছাড়া মেয়াদ উত্তীর্ণ মালামাল মূল্য তালিকা না থাকায় সিগারেটের অধিক মূল্য আদায় করার অভিযোগে আদালত জরিমানা আদায় করে।

জনস্বার্থে এ কার্যক্রম অব্যাহত থাকবে বলে জানা গেছে।

এ সময় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর পাবনার অন্যান্য কর্মকর্তা থানা পুলিশের সদস্যরা উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর