শনিবার, ২১ মার্চ ২০২৬, ০৮:২৯ পূর্বাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
নাগরপুরে অসচ্ছলদের ঈদ উপহার দিলেন ভাদ্রা ইউপি চেয়ারম্যান পদপ্রার্থী কাজী আদনান রুসেল কাঞ্চনপুর ছনকা পাড়া যুব সমাজের উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত বান্দরবানে চাঞ্চল্যকর মা ও শিশু মৃত্যুর ঘটনাস্থল পরিদর্শন করেছে পুলিশ সুপার দেশবাসীকে মাহে রমজান শেষে পবিত্র ঈদ-উল‎ফিতরের শুভেচ্ছা জানালেন জাকারিয়া পিন্টু নাগরপুরে এসএসসি ব্যাচ’২০০৭ এর ইফতার মাহফিল অনুষ্ঠিত মানুষের আস্তা আর ভালবাসায় উজ্জ্বল নক্ষত্র হয়ে থাকতে চান সফল চেয়ারম্যান- মিজানুর রহমান  নাগরপুরবাসীকে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন উপজেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি অধ্যাপক আব্দুস সালাম ঈশ্বরদীবাসীকে পবিত্র ঈদ-উল-ফিতরের শুভেচ্ছা জানালেন সাবেক মেয়র মোখলেছুর রহমান বাবলু

ভাঙ্গুড়ায় বিএনপি’র মন্ডতোষ ইউনিয়ন কাউন্সিলের প্রতীক বরাদ্দ

চলনবিলের আলো ডেস্ক:
আপডেট সময়: শনিবার, ২১ মার্চ ২০২৬, ০৮:২৯ পূর্বাহ্ন

পাবনার ভাঙ্গুড়ায় বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) মন্ডতোষ ইউনিয়ন শাখার কাউন্সিল-২০২৫ উপলক্ষে সভাপতি, সাধারণ সম্পাদক ও সাংগঠনিক সম্পাদক পদে প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের মাঝে প্রতীক বরাদ্দ সম্পন্ন হয়েছে।

কাউন্সিলের ঘোষিত তফসিল অনুযায়ী, রবিবার (২৪ আগস্ট) প্রার্থীরা নিজ নিজ মনোনয়নপত্র সংগ্রহ করেন এবং সোমবার (২৫ আগস্ট) মনোনয়নপত্র দাখিলের পর যাচাই-বাছাই শেষে প্রতীক বরাদ্দ দেওয়া হয়।

প্রতীক প্রাপ্ত প্রার্থীরা হলেন,সভাপতি পদে মো. আকরাম হোসেন মাস্টার (আনারস প্রতীক),সাবেক ইউনিয়ন চেয়ারম্যান আব্দুর রশিদ (ঘোড়া প্রতীক) সাধারণ সম্পাদক পদে,মো. জিন্না আলী (মাছ প্রতীক) মো. আরিফুল ইসলাম স্বপন (আম প্রতীক) মো. নায়েব আলী (মোরগ প্রতীক) সাংগঠনিক সম্পাদক পদে,মো. ইসমাইল হোসেন (চশমা প্রতীক),মো. রওশন আলী হায়দার (মই প্রতীক),মো. স্বপন আলী (ফুটবল প্রতীক)।

কাউন্সিলের নিয়ম অনুযায়ী সভাপতি ও সাধারণ সম্পাদক পদে মনোনয়ন ফরমের মূল্য নির্ধারণ করা হয়েছে ৮ হাজার টাকা এবং সাংগঠনিক সম্পাদক পদের জন্য ৫ হাজার টাকা। উক্ত অর্থ ফেরতযোগ্য নয়।

তফসিল অনুযায়ী, আগামী ২৯ আগস্ট সকাল ১০টায় মন্ডতোষ ইউনিয়ন বিএনপি’র কাউন্সিল অনুষ্ঠিত হবে। এ উপলক্ষে স্থানীয় বিএনপি নেতাকর্মীদের মাঝে উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে।

এসময় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির আহ্বায়ক মো. নূর মোজাছিন স্বপন, সদস্য সচিব প্রভাষক জাফর ইকবাল হিরক, যুগ্ম আহ্বায়ক মো. আলতাফ হোসেন, উপজেলা যুবদলের আহ্বায়ক মো. ফরিদুল ইসলাম এবং উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মো. হুমায়ুন কবির। কাউন্সিলে ভোটার হলেন বিএনপি’র প্রত্যেক ওয়ার্ড মিটির ৫১ জন সদস্য।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর