বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬, ০৫:৩২ অপরাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
ভাঙ্গুড়ায় মহান স্বাধীনতা দিবসে শহীদদের প্রতি শ্রদ্ধাঞ্জলি কক্সবাজারে খোরশেদ হত্যা: মূল পরিকল্পনাকারীসহ গ্রেফতার ৫, নেপথ্যে ছিল ছিনতাইয়ের চেষ্টা ভাঙ্গুড়া পৌরসভার উদ্যোগে জলাতঙ্ক প্রতিরোধে বিনামূল্যে র‍্যাবিস ভ্যাকসিন বিতরণ সাপাহারে গনহত্যা দিবদ উপলক্ষ্যে স্মৃতিচারণ ও আলোচনা সভা অনুষ্ঠিত গোপালপুরে ট্রেনে কাটা পড়ে বৃদ্ধের মৃ*ত্যু শশুড় বাড়িতে গিয়ে নিখোঁজের দুইদিন পর নদীতে মিলল জাহিদের মরদেহ, দোষীদের শাস্তির দাবীতে মানববন্ধন হেমনগরে বেলুয়া প্রিমিয়ার ক্রিকেট লীগ জমকালো ফাইনাল ও পুরস্কার বিতরণী  অনলাইন ক্যাসিনো: নীরব মহামারিতে ডুবছে যুব সমাজ – সাজিদুর রহমান সুমন

ঈশ্বরদীতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলা মামলার আসামি খন্দকার আরমান গ্রেফতার

ঈশ্বরদী (পাবনা) প্রতিনিধি:
আপডেট সময়: বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬, ০৫:৩২ অপরাহ্ন

ঈশ্বরদী উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক খোন্দকার মোহাম্মদ আরমান উদ্দিনকে (২৮) চাঁদপুর থেকে গ্রেপ্তার করেছে থানা পুলিশ। তিনি পৌরসভার পূর্ব টেংরি এলাকার মৃত জামাল উদ্দিনের ছেলে। ‎ঈশ্বরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আ স ম আব্দুন নুর জানান, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলার ঘটনায় দায়ের হওয়া মামলায় আরমানকে আসামি হিসেবে শনাক্ত করা হয়। পরে থানায় দায়ের হওয়া মামলার (নং–১০ ও নং–১২) ভিত্তিতে তাঁকে গ্রেপ্তার করা হয়। ঈশ্বরদী থানার ইন্সপেক্টর (তদন্ত) মো. মনিরুল ইসলাম জানান, গ্রেপ্তার এড়াতে আরমান দীর্ঘদিন ধরে চাঁদপুর জেলায় লুকিয়ে ছিলেন। সেখানে তিনি একটি বেসরকারি প্রতিষ্ঠানে সুপারভাইজারের দায়িত্বে কর্মরত ছিলেন। আধুনিক প্রযুক্তির সহায়তায় তার অবস্থান শনাক্ত করে গত বুধবার (২০ আগস্ট) চাঁদপুর থেকে তাকে আটক করা হয়। ‎পরে ঈশ্বরদীতে এনে থানায় রাখা হয় এবং বৃহস্পতিবার দুপুরে আদালতের মাধ্যমে পাবনা জেলা কারাগারে পাঠানো হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর