মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ১২:৩৮ অপরাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
নাগরপুরে আট দলীয় ফুটবল টুর্নামেন্ট ২০২৬ এর উদ্বোধনী ম্যাচ অনুষ্ঠিত গোপালপুরে নবনিযুক্ত জেলা প্রশাসকের মতবিনিময় ও পরিদর্শন গ্রাম পুলিশদের মাঝে সাইকেল ও বৃক্ষ বিতরণ অনিয়মের অভিযোগে তদন্ত কমিটি, রাণীনগর স্বাস্থ্য কমপ্লেক্সে নেই দৃশ্যমান ব্যবস্থা! আটোয়ারীতে উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত রুহিয়ায় অবৈধ স্থাপনা উচ্ছেদ, অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারকে সহায়তা প্রদান চাটমোহরে হট্টগোল-ভাঙচুর, ৬১১ বস্তা সরকারি সার লুটের অভিযোগ মানবধর্ম: বিভ্রান্তির নামান্তর, নাকি নৈতিকতার বিকল্প?— সাইদুজ্জামান সাগর আটঘরিয়ায় জাতীয় সমবায় দিবস উদযাপন, ছয় সমবায় সমিতিকে সম্মাননা প্রদান

কিশোরগঞ্জে আল আমিন ফাউন্ডেশনের উদ্যোগে কৃতি শিক্ষার্থী সংবর্ধনা

কিশোরগঞ্জ প্রতিনিধি:
আপডেট সময়: শনিবার, ২৩ আগস্ট, ২০২৫, ৬:১০ অপরাহ্ন

কিশোরগঞ্জ সদর উপজেলার দানাপাটুলি ইউনিয়নের “আল আমিন ফাউন্ডেশন” এর উদ্যোগে ২০২৫ সালে এসএসসি/দাখিল পরীক্ষায় A+ প্রাপ্ত এবং উত্তীর্ণ শিক্ষার্থীদের নিয়ে কৃতি শিক্ষার্থী সংবর্ধনার আয়োজন করা হয়েছে।
আজ (২৩ আগস্ট ২০২৫), শনিবার সকাল ১০ ঘটিকায় দানাপাটুলি ইউনিয়নের আলহাজ্ব আমির উদ্দিন উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত কৃতি শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে আলোচনা রাখেন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ, শিক্ষাবিদ হয়বতনগর এ. ইউ. কামিল মাদরাসার অধ্যক্ষ মাওলানা মোহাম্মদ আজিজুল হক।
এছাড়াও বিশেষ অতিথি ছিলেন বিশিষ্ট শিক্ষাবিদ সমাজ সেবক মাওলানা নজরুল ইসলাম, হাসান আল মামুন, বোরহান উদ্দিন সুমন, মোস্তাকিম বিল্লাহ, এডভোকেট জাহাঙ্গীর আলম, আবু আহমেদ দুলাল, আব্দুর রহমান প্রমুখ।
এ সময় আল আমিন ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান মাওলানা মোঃ আল আমিনের পক্ষ থেকে প্রায় ২০০ শিক্ষার্থীর মধ্যে শিক্ষাবৃত্তি হিসেবে নগদ অর্থ, ক্রেস্ট ও অন্যন্যা পুরস্কার প্রদান করা হয়।


আপনার মতামত লিখুন :
এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর