মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ১২:৪০ অপরাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
নাগরপুরে আট দলীয় ফুটবল টুর্নামেন্ট ২০২৬ এর উদ্বোধনী ম্যাচ অনুষ্ঠিত গোপালপুরে নবনিযুক্ত জেলা প্রশাসকের মতবিনিময় ও পরিদর্শন গ্রাম পুলিশদের মাঝে সাইকেল ও বৃক্ষ বিতরণ অনিয়মের অভিযোগে তদন্ত কমিটি, রাণীনগর স্বাস্থ্য কমপ্লেক্সে নেই দৃশ্যমান ব্যবস্থা! আটোয়ারীতে উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত রুহিয়ায় অবৈধ স্থাপনা উচ্ছেদ, অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারকে সহায়তা প্রদান চাটমোহরে হট্টগোল-ভাঙচুর, ৬১১ বস্তা সরকারি সার লুটের অভিযোগ মানবধর্ম: বিভ্রান্তির নামান্তর, নাকি নৈতিকতার বিকল্প?— সাইদুজ্জামান সাগর আটঘরিয়ায় জাতীয় সমবায় দিবস উদযাপন, ছয় সমবায় সমিতিকে সম্মাননা প্রদান

এনায়েতপুরে জামায়াতের সমাবেশ 

ডা.এম.এ.মান্নান,স্টাফ রিপোর্টার:
আপডেট সময়: শনিবার, ২৩ আগস্ট, ২০২৫, ১২:১৬ অপরাহ্ন

টাঙ্গাইল সংবাদদাতা :৷ জুলাই ২৪ শে নিহত,আহত ও পুঙ্গোত্ত্ববরণ কারীদের জন্য দোয়া ও সমাবেশ।  গত ২২ আগস্ট বিকালে পৌরসভার ২নং ওয়ার্ড জামায়াতে ইসলামির উদ্যোগে এনায়েতপুর গ্রামের মধ্যপাড়ায় এই দোয়া ও সমাবেশের আয়োজন করা হয়।
সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত টাঙ্গাইল-০৫ (টাঙ্গাইল সদর) আসনের সংসদ সদস্য প্রার্থী ও টাঙ্গাইল জেলা আমীর আহসান হাবিব মাসুদ।তিনি বলেন,  দেশে  কোন ফ্যাসিবাদকে  দাড়াতে দেবো না। আগামীর বাংলাদেশ হবে,ফ্যাসিবাদমুক্ত,চাঁদাবাজমুক্ত,দুর্নীতিমুক্ত,শোষণমুক্ত,ইসলামের বাংলাদেশ। বৈষম্যবিরোধী ও ফ্যাসিবাদবিরোধী সকলকে সাথে নিয়ে আমরা একটি কল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠা করবো ইনশাআল্লাহ। আমরা আল কুরআানকে জাতীয় সংসদে নিয়ে যেতে চাই ; যাতে সকল মানুষ তার অধিকার ফিরে পায়। আমরা বাংলাদেশে নতুন বন্দোবস্তের বার্তা নিয়ে এসেছি। আমরা সকলকে নিয়ে আগামীর বাংলাদেশ গড়তে চাই।
সমাবেশে আরও বক্তব্য রাখেন, জেলা কর্মপরিষদ সদস্য ও শহর আমীর অধ্যাপক মিজানুর রহমান চৌধুরী, সদর আমির অধ্যাপক ইকবাল হোসেন বাদল,  শহর সেক্রেটারি সাইফুল ইসলাম, ২ নং ওয়ার্ড যুব বিভাগের সেক্রেটারি ইঞ্জিনিয়ার হাবিবুর রহমান, আবু কাওছার প্রমুখ।
সমাবেশের সভাপতি তো  করেন ২ নং ওয়ার্ডের সভাপতি শামসুল হক,  সমাবেশ সঞ্চালনায় ছিলেন আব্দুল আলিম।
বক্তারা ন্যায় ও ইনসাফভিত্তিক ঐক্যবদ্ধ বাংলাদেশ গড়ার জন্য বাংলাদেশ জামায়াতে ইসলামীর পতাকাতলে আসার আহবান জানান এবং নতুন বাংলাদেশ বিনির্মানে দৃঢ় অবস্থান ব্যক্ত করেন।


আপনার মতামত লিখুন :
এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর