সোমবার, ৩০ মার্চ ২০২৬, ০৬:৩১ অপরাহ্ন

ঈশ্বরদীতে সাংবাদিকের উপর হামলার মামলার আসামি আকাশ এখনো গ্রেপ্তার হয়নি

ঈশ্বরদী (পাবনা) প্রতিনিধিঃ
আপডেট সময়: সোমবার, ৩০ মার্চ ২০২৬, ০৬:৩১ অপরাহ্ন

ঈশ্বরদীতে দৈনিক বিজয় ও সাপ্তাহিক চলনবিলের আলো পত্রিকার উপজেলা প্রতিনিধি সাংবাদিক মো. মুশফিকুর রহমানের ওপর সন্ত্রাসী হামলার মামলার এজাহারভুক্ত ও ওয়ারেন্টভুক্ত ২নং আসামি মো. আকাশ হোসেন এখন পর্যন্ত ধরা-ছোঁয়ার বাইরে রয়েছে।

আহত সাংবাদিক মুশফিকুর রহমান জানান, “মাস পার হয়ে গেলেও ২ নং আসামি আকাশ হোসেনকে গ্রেফতার করেনি ঈশ্বরদী থানা পুলিশ। হত্যার উদ্দেশ্যে হামলা চালালেও সে এখনো প্রকাশ্যে এলাকায় বেপরোয়া চলাফেরা করছে।”

তিনি আরও বলেন, “যুবলীগের একদল সন্ত্রাসী বাহিনী আমার উপর হামলা চালিয়েছিল। মামলার ওয়ারেন্টভুক্ত আসামি আকাশকে এখনও গ্রেফতার করা হয়নি। বরং সে প্রকাশ্যে বাড়িতে অবস্থান করছে, অথচ দেখার কেউ নেই। আমি ঊর্ধ্বতন কর্তৃপক্ষের প্রতি অনুরোধ করছি দ্রুত তাকে গ্রেফতার করা হোক।”

অন্যদিকে আমবাগান পুলিশ ফাঁড়ির এক কর্মকর্তা জানান, মোছাঃ আলেয়ার বেগমের ছেলে আকাশ হোসেন একটি মারামারি মামলার আসামি। তবে তিনি দাবি করেন, “আকাশ একজন ছাত্র এবং পরীক্ষার্থী, তাই তাকে ধরা যাচ্ছে না।”

তবে এলাকাবাসীর ভাষ্য, আকাশ দীর্ঘ পাঁচ বছর ধরে কোথাও পড়াশোনা করে না। প্রতিদিন সকালে মাছের আড়তে গিয়ে মাছ কিনে হাটে হাটে বিক্রি করেন। ফলে পুলিশ যে তথ্য দিয়েছে, আকাশ পরীক্ষার্থী—তা সম্পূর্ণ মিথ্যা ও বানোয়াট বলে অভিযোগ করেন তারা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর