মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ০১:০৭ অপরাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
নাগরপুরে আট দলীয় ফুটবল টুর্নামেন্ট ২০২৬ এর উদ্বোধনী ম্যাচ অনুষ্ঠিত গোপালপুরে নবনিযুক্ত জেলা প্রশাসকের মতবিনিময় ও পরিদর্শন গ্রাম পুলিশদের মাঝে সাইকেল ও বৃক্ষ বিতরণ অনিয়মের অভিযোগে তদন্ত কমিটি, রাণীনগর স্বাস্থ্য কমপ্লেক্সে নেই দৃশ্যমান ব্যবস্থা! আটোয়ারীতে উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত রুহিয়ায় অবৈধ স্থাপনা উচ্ছেদ, অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারকে সহায়তা প্রদান চাটমোহরে হট্টগোল-ভাঙচুর, ৬১১ বস্তা সরকারি সার লুটের অভিযোগ মানবধর্ম: বিভ্রান্তির নামান্তর, নাকি নৈতিকতার বিকল্প?— সাইদুজ্জামান সাগর আটঘরিয়ায় জাতীয় সমবায় দিবস উদযাপন, ছয় সমবায় সমিতিকে সম্মাননা প্রদান

ঈশ্বরদীতে নানান আয়োজনের মধ্যে দিয়ে স্বেচ্ছাসেবক দলের ৪৫ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন

ঈশ্বরদী (পাবনা) প্রতিনিধি: 
আপডেট সময়: বৃহস্পতিবার, ২১ আগস্ট, ২০২৫, ১১:৫৪ পূর্বাহ্ন

পাবনার ঈশ্বরদীতে বর্ণাঢ্য আয়োজনের মধ্যে দিয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবকদল ঈশ্বরদী উপজেলা ও পৌর শাখার উদ্যোগে ৪৫তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন করা হয়েছে। বুধবার (২০ আগষ্ট) বিকালে শহরের খায়রুজ্জামান বাবু বাস টার্মিনাল চত্বর থেকে বিশাল শোভাযাত্রাটি বের করা হয়। শোভাযাত্রাটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে ঈশ্বরদী বাজারে গিয়ে শেষ হয়। শোভাযাত্রাটি শুরুর আগে খায়রুজ্জামান বাবু বাস টার্মিনাল চত্বরে একটি ফলদ বৃক্ষের চারা রোপন করা হয়। আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, পাবনা জেলা বিএনপির সাবেক যুগ্ম-সাধারণ সম্পাদক, ঈশ্বরদী পৌর বিএনপির সাবেক  সাধারণ সম্পাদক ও স্বৈরাচার শেখ হাসিনার ট্রেন বহরে হামলা মিথ্যা মামলায় মৃত্যুদন্ডাদেশ প্রাপ্ত হয়ে ফাঁসির মঞ্চ থেকে ফিরে আসা জাতীয় বীর এবং আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষের মনোনয়ন প্রত্যাশী মো. জাকারিয়া পিন্টু। আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, পাবনা জেলা স্বেচ্ছাসেবকদলের আহবায়ক ইয়ামিন খাঁন। ঈশ্বরদী উপজেলা স্বেচ্ছাসেবক দলের নেতা মেহেদী হাসান এর সার্বিক পরিচালনা ও ব্যবস্থাপনায় এবং ঈশ্বরদী পৌর স্বেচ্ছাসেবকদলের আহবায়ক মামুনুর রশিদ নান্টুর সভাপতিত্বে আয়োজিত কর্মসূচীতে উপস্থিত ছিলেন, প্রবীণ বিএনপি নেতা আহসান হাবিব, পৌর বিএনপি’র সাবেক ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক এস এম ফজলুর রহমান, বিএনপি নেতা আতাউর রহমান পাতা, ইসলাম হোসেন জুয়েল, আক্কাস আলী, আজিজুর রহমান শাহীন, মোঃ নান্নু রহমান, বীর মুক্তিযোদ্ধা আব্দুর রাজ্জাক, সাবেক প্যানেল মেয়র আনোয়ার হোসেন জনি, পৌর তাঁতী দলের সভাপতি খোন্দকার আমিরুল ইসলাম, পৌর ছাত্রদলের সাবেক আহবায়ক খন্দকার তৌফিক আলম সোহেলসহ আরও অনেকে এ সময় উপস্থিত ছিলেন।  অনুষ্ঠানটি সমন্বয় করেন পৌর স্বেচ্ছাসেবকদলের সদস্য সচিব মাহামুদুর রহমান ফুল জুয়েল।


আপনার মতামত লিখুন :
এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর