সোমবার, ৩০ মার্চ ২০২৬, ০৬:৩৫ অপরাহ্ন

সাতক্ষীরায় আনসার ও ভিডিপি সদস্যদের মাঝে সাইকেল বিতরণ

এম ইদ্রিস আলী, সাতক্ষীরা প্রতিনিধি:
আপডেট সময়: সোমবার, ৩০ মার্চ ২০২৬, ০৬:৩৫ অপরাহ্ন

সাতক্ষীরায় আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর বিভিন্ন পর্যায়ের ভাতা ভোগী সদস্যদের মাঝে বাইসাইকেল বিতরণ করা হয়েছে।
বুধবার (২০ আগস্ট) সকালে জেলা আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী জেলা কমান্ড্যান্ট এর কার্যালয়ে এ
বাইসাইকেল বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে জেলা কমান্ড্যান্ট আশরাফুজ্জামান’র  সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ভাতা ভোগী  সদস্যদের মাঝে বাইসাইকেল তুলে দেন   সাতক্ষীরা পুলিশ সুপার মোহাম্মদ মনিরুল ইসলাম।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাতক্ষীরা আনসার ব্যাটালিয়নের পরিচালক মো: এফতেখারুল ইসলাম।
এসময়  উপস্থিত ছিলেন সাতক্ষীরা  সার্কেল অ্যাডজুটান্ট মোঃ মিয়ারাজ আলী, সদর উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা মাহফুজুর রহমান, দর উপজেলা প্রশিক্ষক এইচ এম ইশার আলী প্রমুখ।
বাইসাইকেল বিতরণ অনুষ্ঠানে ৭টি উপজেলার বিভিন্ন পর্যায়ের ভাতাভোগী ২৮ জন সদস্যদের মাঝে বাই সাইকেল বিতরণ করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর