মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ০১:৩১ অপরাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
নাগরপুরে আট দলীয় ফুটবল টুর্নামেন্ট ২০২৬ এর উদ্বোধনী ম্যাচ অনুষ্ঠিত গোপালপুরে নবনিযুক্ত জেলা প্রশাসকের মতবিনিময় ও পরিদর্শন গ্রাম পুলিশদের মাঝে সাইকেল ও বৃক্ষ বিতরণ অনিয়মের অভিযোগে তদন্ত কমিটি, রাণীনগর স্বাস্থ্য কমপ্লেক্সে নেই দৃশ্যমান ব্যবস্থা! আটোয়ারীতে উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত রুহিয়ায় অবৈধ স্থাপনা উচ্ছেদ, অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারকে সহায়তা প্রদান চাটমোহরে হট্টগোল-ভাঙচুর, ৬১১ বস্তা সরকারি সার লুটের অভিযোগ মানবধর্ম: বিভ্রান্তির নামান্তর, নাকি নৈতিকতার বিকল্প?— সাইদুজ্জামান সাগর আটঘরিয়ায় জাতীয় সমবায় দিবস উদযাপন, ছয় সমবায় সমিতিকে সম্মাননা প্রদান

ঢাকা জজকোর্ট আইনজীবী শাখার রুকন সম্মেলন অনুষ্ঠিত

ডা.এম.এ.মান্নান,স্টাফ রিপোর্টার:
আপডেট সময়: বুধবার, ২০ আগস্ট, ২০২৫, ১০:০৯ পূর্বাহ্ন

বাংলাদেশ জামায়াতে ইসলামী ঢাকা মহানগরী দক্ষিণের ঢাকা জজকোর্ট আইনজীবী শাখা রুকন সম্মেলন মঙ্গলবার (১৯ আগস্ট) বিকেলে অনুষ্ঠিত হয়েছে। ঢাকা জজকোর্ট আইনজীবী শাখার সভাপতি এডভোকেট মো. আব্দুর রাজ্জাকের সভাপতিত্বে অনুষ্ঠিত সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের সেক্রেটারি ড. শফিকুল ইসলাম মাসুদ।
বিশেষ অতিথি ছিলেন মহানগরী দক্ষিণের কর্মপরিষদ সদস্য ও পেশাজীবী জোন-১ এর পরিচালক এডভোকেট এস. এম কামাল উদ্দিন। এছাড়াও সম্মেলনে ঢাকা জজকোর্ট আইনজীবী শাখার সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।
প্রধান অতিথি ড. শফিকুল ইসলাম মাসুদ বলেন, ইসলামের দাওয়াত দিলে কোন আপত্তি নাই। কিন্তু যখনই ইসলামি সমাজ বিনির্মাণের কথা বলা হয়, কুরআনের আইন প্রতিষ্ঠার কথা বলা হয় তখনই বিরোধিতা শুরু হয়। সমাজতন্ত্র ও জাতীয়তাবাদের নামে বিগত ৫৪ বছর দেশের জনগণকে শোষণ করা হয়েছে। এখন তারা সরাসরি ঘোষণা দিচ্ছে, তারা ইসলামী শরিয়াহ বিশ্বাস করে না! জুলাই গণঅভ্যুত্থানে সবচেয়ে বড় প্রাপ্তি, হাসিনা নাই। জাতি ফ্যাসিস্ট হাসিনার হাত থেকে মুক্ত হয়েছে এটাই সবচেয়ে বড় প্রাপ্তি। আশা করা যায়, জনগণ সমাজতন্ত্র আর জাতীয়তাবাদের কবর রচনা করে ইসলামি সমাজ বিনির্মাণে আগামী জাতীয় সংসদ নির্বাচনে ভূমিকা রাখবে।


আপনার মতামত লিখুন :
এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর