বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬, ০৬:৫৪ অপরাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
ভাঙ্গুড়ায় মহান স্বাধীনতা দিবসে শহীদদের প্রতি শ্রদ্ধাঞ্জলি কক্সবাজারে খোরশেদ হত্যা: মূল পরিকল্পনাকারীসহ গ্রেফতার ৫, নেপথ্যে ছিল ছিনতাইয়ের চেষ্টা ভাঙ্গুড়া পৌরসভার উদ্যোগে জলাতঙ্ক প্রতিরোধে বিনামূল্যে র‍্যাবিস ভ্যাকসিন বিতরণ সাপাহারে গনহত্যা দিবদ উপলক্ষ্যে স্মৃতিচারণ ও আলোচনা সভা অনুষ্ঠিত গোপালপুরে ট্রেনে কাটা পড়ে বৃদ্ধের মৃ*ত্যু শশুড় বাড়িতে গিয়ে নিখোঁজের দুইদিন পর নদীতে মিলল জাহিদের মরদেহ, দোষীদের শাস্তির দাবীতে মানববন্ধন হেমনগরে বেলুয়া প্রিমিয়ার ক্রিকেট লীগ জমকালো ফাইনাল ও পুরস্কার বিতরণী  অনলাইন ক্যাসিনো: নীরব মহামারিতে ডুবছে যুব সমাজ – সাজিদুর রহমান সুমন

পাবনা-৩ আসনে বিএনপি নেতা কে এম আনোয়ারুল ইসলামের মোটরসাইকেল শোডাউন

রাজিব হোসেন, চাটমোহর(পাবনা):
আপডেট সময়: বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬, ০৬:৫৪ অপরাহ্ন

পাবনা-৩ (চাটমোহর- ভাঙ্গুড়া- ফরিদপুর) আসনে বিএনপি থেকে মনোনয়ন প্রত্যাশী সাবেক সংসদ সদস্য কে এম আনোয়ারুল ইসলাম সোমবার (১৮ আগস্ট) বিকেলে ব্যাপক মোটরসাইকেল শোডাউন করেছেন।

শোডাউনটি ভাঙ্গুড়া, ফরিদপুর ও চাটমোহর উপজেলার বিভিন্ন এলাকায় প্রদক্ষিণ করে চাটমোহর শহরের নিজ বাড়িতে এসে শেষ হয়। এতে কয়েক হাজার মোটরসাইকেল অংশ নেয়। স্থানীয় নেতাকর্মী ও সমর্থকরা এ সময় বিএনপির পক্ষে শ্লোগান দেন।

পরে চাটমোহর বাসায় এসে সংক্ষিপ্ত নির্বাচনী বক্তব্যে কে এম আনোয়ারুল ইসলাম বলেন, “দেশে গণতন্ত্র পুনরুদ্ধার ও জনগণের অধিকার ফিরিয়ে আনতে বিএনপি নেতাকর্মীদের ঐক্যবদ্ধ হতে হবে। আওয়ামী সরকারের দুঃশাসনের অবসান ঘটিয়ে জনগণের সরকার প্রতিষ্ঠায় সকলকে মাঠে থাকতে হবে।”

তিনি আরও আশাবাদ ব্যক্ত করেন যে, জনগণ বিএনপিকে ভোটের মাধ্যমে বিজয়ী করে দেশে একটি গণতান্ত্রিক পরিবেশ ফিরিয়ে আনবে।

এ সময় আরো বক্তব্য দেন- উপজেলা যুবদলের সাবেক সিনি: যুগ্ন আহবায়ক সাইদুল ইসলাম কাফী, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক রেজাউল সরকার, সদস্য সচিব – আসাদুজ্জামান লেবু, উপজেলা যুবদলের সদস্য সচিব ফারুক, পৌর যুবদলের আহবায়ক লিখন, বিলচলন ইউনিয়ন ছাত্রদলের সাবেক সভাপতি রনি হোসাইন।

শোডাউনে বিএনপি ও অঙ্গসংগঠনের ছাত্রদল, যুবদল, স্বেচ্ছাসেবক, শ্রমিক দলের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর