বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬, ০৬:৫৪ অপরাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
ভাঙ্গুড়ায় মহান স্বাধীনতা দিবসে শহীদদের প্রতি শ্রদ্ধাঞ্জলি কক্সবাজারে খোরশেদ হত্যা: মূল পরিকল্পনাকারীসহ গ্রেফতার ৫, নেপথ্যে ছিল ছিনতাইয়ের চেষ্টা ভাঙ্গুড়া পৌরসভার উদ্যোগে জলাতঙ্ক প্রতিরোধে বিনামূল্যে র‍্যাবিস ভ্যাকসিন বিতরণ সাপাহারে গনহত্যা দিবদ উপলক্ষ্যে স্মৃতিচারণ ও আলোচনা সভা অনুষ্ঠিত গোপালপুরে ট্রেনে কাটা পড়ে বৃদ্ধের মৃ*ত্যু শশুড় বাড়িতে গিয়ে নিখোঁজের দুইদিন পর নদীতে মিলল জাহিদের মরদেহ, দোষীদের শাস্তির দাবীতে মানববন্ধন হেমনগরে বেলুয়া প্রিমিয়ার ক্রিকেট লীগ জমকালো ফাইনাল ও পুরস্কার বিতরণী  অনলাইন ক্যাসিনো: নীরব মহামারিতে ডুবছে যুব সমাজ – সাজিদুর রহমান সুমন

চাটমোহরে কৃষক দল নেতার দুধের মিল থেকে ভেজাল দুধ ও সরঞ্জাম জব্দ

চলনবিলের আলো ডেস্ক:
আপডেট সময়: বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬, ০৬:৫৪ অপরাহ্ন

পাবনার চাটমোহর উপজেলার বিলচলন ইউনিয়ন কৃষক দলের সাংগঠনিক সম্পাদক আব্দুল মমিনের দুধের মিল থেকে বিপুল পরিমাণ ভেজাল দুধ ও দুধ তৈরির সরঞ্জাম জব্দ করেছে প্রশাসন।

মঙ্গলবার (১৮ আগস্ট) রাত ৯টার দিকে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মুসা নাসের চৌধুরীর নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়। এ সময় থানা পুলিশের একটি টিম উপস্থিত ছিল।

অভিযানকালে কারখানা থেকে ভেজাল দুধ ছাড়াও কেমিক্যাল, তেল, ব্লেন্ডার মেশিন, গ্যাস সিলিন্ডার ও গ্যাসের চুলা উদ্ধার করা হয়। তবে অভিযান শুরু হওয়ার সঙ্গে সঙ্গেই কৃষক দল নেতা আব্দুল মমিন পালিয়ে যান। জব্দকৃত দুধ ও সরঞ্জাম থানায় নিয়ে যাওয়া হয়।

ইউএনও মুসা নাসের চৌধুরী জানান, আসামি পলাতক থাকায় তাৎক্ষণিক শাস্তি দেওয়া সম্ভব হয়নি, তবে এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।

এ বিষয়ে বক্তব্যর জন্য বিলচলন ইউনিয়ন কৃষক দলের সভাপতি নজরুল ইসলাম ও অভিযুক্ত আব্দুল মমিনের মোবাইল ফোনে একাধিকবার চেষ্টা করা হলেও তারা ফোন রিসিভ করেনি।

এ বিষয়ে উপজেলা কৃষক দলের সভাপতি লিটন বিশ্বাস জানান, এমন ঘটনার বিষয়ে আমি কিছুই জানিনা। আমি এখনই খোঁজ নিচ্ছি। যদি এমন অভিযোগের সত্যতা পাই তাহলে অবশ্যই তার বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা গ্রহন করা হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর