বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬, ০৬:৫৫ অপরাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
ভাঙ্গুড়ায় মহান স্বাধীনতা দিবসে শহীদদের প্রতি শ্রদ্ধাঞ্জলি কক্সবাজারে খোরশেদ হত্যা: মূল পরিকল্পনাকারীসহ গ্রেফতার ৫, নেপথ্যে ছিল ছিনতাইয়ের চেষ্টা ভাঙ্গুড়া পৌরসভার উদ্যোগে জলাতঙ্ক প্রতিরোধে বিনামূল্যে র‍্যাবিস ভ্যাকসিন বিতরণ সাপাহারে গনহত্যা দিবদ উপলক্ষ্যে স্মৃতিচারণ ও আলোচনা সভা অনুষ্ঠিত গোপালপুরে ট্রেনে কাটা পড়ে বৃদ্ধের মৃ*ত্যু শশুড় বাড়িতে গিয়ে নিখোঁজের দুইদিন পর নদীতে মিলল জাহিদের মরদেহ, দোষীদের শাস্তির দাবীতে মানববন্ধন হেমনগরে বেলুয়া প্রিমিয়ার ক্রিকেট লীগ জমকালো ফাইনাল ও পুরস্কার বিতরণী  অনলাইন ক্যাসিনো: নীরব মহামারিতে ডুবছে যুব সমাজ – সাজিদুর রহমান সুমন

ঈশ্বরদীতে কেন্দ্রীয় গোরস্থানের দান বাক্সের তালা ভেঙে দুর্ধর্ষ চুরি

ঈশ্বরদী (পাবনা) প্রতিনিধি:
আপডেট সময়: বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬, ০৬:৫৫ অপরাহ্ন

পাবনার ঈশ্বরদীতে কেন্দ্রীয় গোরস্থানের দান বাক্সর তালা ভেঙে গতকাল রাতে যে কোন সময় সমস্ত টাকা চুরি করে নিয়ে গেছে চোর। আজ সোমবার (১৮ আগস্ট) সকালে গোরস্থানের খাদেম মো. খলিলুর রহমান দানবাক্সের তালা ভাঙা অবস্থায় দেখতে পেয়ে কমিটির সকলকে মোবাইলে অবহিত করলে কমিটির বেশ কয়েকজন উপস্থিত হয়ে দানবাক্সের তালা ভাঙা অবস্থায় দেখতে পান। পরে এবিষয়ে কমিটির পক্ষ থেকে থানা পুলিশকে অবহিত করা হয়েছে। ঈশ্বরদী কেন্দ্রীয় গোরস্থানের খাদেম মো. খলিলুর রহমান জানান, আমি দীর্ঘ ৪৫ বছর ধরে এই গোরস্থানে সততা ও নিষ্ঠার সঙ্গে খাদেমের দায়িত্ব পালন করে আসছি। ইতোমধ্যে তিনবার দান বাক্স ভেঙে চোরেরা টাকা নিয়ে গেছেন বলে তিনি জানিয়েছেন। তিনি বলেন, এবার আরও মজবুত করে দুই স্তরের দান বাক্স তৈরি করা হয়েছিল। সেই দান বাক্স ভেঙে চোরেরা দানের সমস্ত টাকা চুরি করে নিয়ে গেছে।
ঈশ্বরদী কেন্দ্রীয় গোরস্থানের সচিব মাজহারুল ইসলাম বলেন, এর আগেও দুইবার দানবাক্সের তালা ভেঙ্গে টাকা চুরি করে নিয়ে যায়। এবার ১৬ হাজার টাকা ব্যয় করে দুই স্তরের দান বাক্স তৈরি করা হয়েছিল। এলারাম তালাসহ দানবাক্সে আরও দুইটি তালা লাগানো ছিলো। দান বাক্সর নিরাপত্তার জন্য সিসি ক্যামেরা লাগানো রয়েছে। গত রাতে যেকোনো সময় চোরেরা দানবাক্সের তালা ভেঙে দানের টাকা চুরি করে নিয়ে গেছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর