মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ০১:৫১ অপরাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
নাগরপুরে আট দলীয় ফুটবল টুর্নামেন্ট ২০২৬ এর উদ্বোধনী ম্যাচ অনুষ্ঠিত গোপালপুরে নবনিযুক্ত জেলা প্রশাসকের মতবিনিময় ও পরিদর্শন গ্রাম পুলিশদের মাঝে সাইকেল ও বৃক্ষ বিতরণ অনিয়মের অভিযোগে তদন্ত কমিটি, রাণীনগর স্বাস্থ্য কমপ্লেক্সে নেই দৃশ্যমান ব্যবস্থা! আটোয়ারীতে উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত রুহিয়ায় অবৈধ স্থাপনা উচ্ছেদ, অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারকে সহায়তা প্রদান চাটমোহরে হট্টগোল-ভাঙচুর, ৬১১ বস্তা সরকারি সার লুটের অভিযোগ মানবধর্ম: বিভ্রান্তির নামান্তর, নাকি নৈতিকতার বিকল্প?— সাইদুজ্জামান সাগর আটঘরিয়ায় জাতীয় সমবায় দিবস উদযাপন, ছয় সমবায় সমিতিকে সম্মাননা প্রদান

আলীকদম সেনাজোনের ফুটবল টুর্নামেন্ট সম্পন্ন

মোঃ নাজমুল হুদা, লামা(বান্দরবান):
আপডেট সময়: সোমবার, ১৮ আগস্ট, ২০২৫, ৮:৩০ অপরাহ্ন

বান্দরবানের আলীকদম উপজেলায় উৎসবমুখর পরিবেশে আলীকদমে সেনাজোন ফুটবল টুর্নামেন্ট সম্পন্ন হয়েছে।
সোমবার (১৮ আগষ্ট) বিকালে বান্দরবান রিজিয়নের ব্যবস্থাপনায় এবং দি ম্যাজেস্টিক টাইগার্স আলীকদম সেনানিবাসের আয়োজনে অনুষ্ঠিত এ প্রতিযোগিতার ফাইনালে মুখোমুখি হয় আলীকদম সদর ইউনিয়ন ও ২নং চৈক্ষ্যং ইউনিয়ন দল।
রোমাঞ্চকর খেলায় চৈক্ষ্যং ইউনিয়ন একটি পেনাল্টির সুযোগ নষ্ট করলে খেলার ভাগ্য নির্ধারণ হয় একমাত্র গোলে। মোঃ জিহাদের অসাধারণ গোলেই আলীকদম সদর ইউনিয়ন ১–০ ব্যবধানে জয়লাভ করে চ্যাম্পিয়নের ট্রফি ঘরে তোলেন।
বর্ণিত খেলায় প্রধান অতিথি ছিলেন ১৬ ইস্ট বেঙ্গলের অধিনায়ক লে. কর্ণেল সৈয়দ আতিকুল করিম পিএসসি। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নবনিযুক্ত আলীকদম উপজেলা নির্বাহী অফিসার মনজুর আলম এবং আলীকদম থানার অফিসার ইনচার্জ মির্জা জহির,আলীকদম সদর ইউনিয়ন চেয়ারম্যান মোঃ নাছির উদ্দীন চৈক্ষ্যং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জয়নাল আবেদীন,নয়াপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কফিল উদ্দিন প্রমূখ।
ব্যক্তিগত পুরস্কারেও ছিল সদর ইউনিয়নের আধিপত্য।
সেরা খেলোয়াড় নির্বাচিত হন অধিনায়ক মোঃ সোহেল, সেরা গোলদাতা মোঃ জাহিদ এবং সেরা গোলরক্ষক হিসেবে স্বীকৃতি পান মোঃ জিহাদ।
খেলা শেষে প্রধান অতিথি বলেন, পার্বত্যাঞ্চলে শান্তি, শৃঙ্খলা ও অসাম্প্রদায়িক চেতনা বজায় রাখতে ক্রীড়া প্রতিযোগিতা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। তিনি নিয়মিত এমন আয়োজনের ওপর গুরুত্বারোপ করেন।
উল্লেখ্য, নক আউট পদ্ধতিতে অনুষ্ঠিত এই প্রতিযোগিতায় আলীকদম উপজেলার চারটি ইউনিয়ন অংশ নেয়। এর মধ্যে আলীকদম সদর ইউনিয়ন ও ২নং চৈক্ষ্যং ইউনিয়ন ফাইনালে পৌঁছায়।


আপনার মতামত লিখুন :
এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর