মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ০২:২৮ অপরাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
নাগরপুরে আট দলীয় ফুটবল টুর্নামেন্ট ২০২৬ এর উদ্বোধনী ম্যাচ অনুষ্ঠিত গোপালপুরে নবনিযুক্ত জেলা প্রশাসকের মতবিনিময় ও পরিদর্শন গ্রাম পুলিশদের মাঝে সাইকেল ও বৃক্ষ বিতরণ অনিয়মের অভিযোগে তদন্ত কমিটি, রাণীনগর স্বাস্থ্য কমপ্লেক্সে নেই দৃশ্যমান ব্যবস্থা! আটোয়ারীতে উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত রুহিয়ায় অবৈধ স্থাপনা উচ্ছেদ, অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারকে সহায়তা প্রদান চাটমোহরে হট্টগোল-ভাঙচুর, ৬১১ বস্তা সরকারি সার লুটের অভিযোগ মানবধর্ম: বিভ্রান্তির নামান্তর, নাকি নৈতিকতার বিকল্প?— সাইদুজ্জামান সাগর আটঘরিয়ায় জাতীয় সমবায় দিবস উদযাপন, ছয় সমবায় সমিতিকে সম্মাননা প্রদান

টাংগাইলের নাগরপুরে ভাদ্রা  ফুটবল  টুর্নামেন্ট ২০২৫ অনুষ্ঠিত

ডা.এম.এ.মান্নান,স্টাফ রিপোর্টার:
আপডেট সময়: রবিবার, ১৭ আগস্ট, ২০২৫, ৮:১৭ অপরাহ্ন

টাঙ্গাইলের নাগরপুরে ভাদ্রা ফুটবল টুর্নামেন্ট ২০২৫ ৪র্থ ম্যাচ অনুষ্ঠিত হয়েছে। শনিবার  বিকেলে  ঐতিহ্যবাহী ভাদ্রা গুরুদয়াল  ফুটবল মাঠে ভাদ্রা স্পোর্টিং ক্লাব এ খেলার  আয়োজন করেন। খেলায় অংশ গ্রহণ করে খোকন একাডেমিক মানিকগঞ্জ ও নাইজিরিয়া এক্সপ্রেস ভাদ্রা। উপজেলা বিএনপির সহ সাংগঠনিক সম্পাদক  হাসান মাহমুদ চঞ্চল এর  সভাপতিত্বে ফুটবল খেলায় প্রধান অতিথি ছিলেন, ঢাকা মহানগর উত্তর জাসাসের আহ্বায়ক ও উপজেলা বিএনপির সহ-সভাপতি টাঙ্গাইল-৬ (নাগরপুর-দেলদুয়ার) আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী জননেতা মো. শরিফুল ইসলাম স্বপন। খেলাটি উদ্বোধন করেন উপজেলা বিএনপির প্রচার ও প্রকাশনা সম্পাদক মো. নজরুল ইসলাম। এসময় আরো উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপি’র সম্মানিত সদস্য নজরুল ইসলাম বাদশা, শ্রমিকদলের  যুগ্ম সম্পাদক মো. ছায়েদ আলী স্বাধীন, ভাদ্রা ইউনিয়ন বিএনপির সভাপতি মো. আরশেদ মাষ্টার, ভাদ্রা ইউনিয়ন যুবদলের আহ্বায়ক মো. আনোয়ার হোসেন আনু, সদস্য সচিব সাইদুর রহমান, আড়রা কুমেদ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. শহিদুল ইসলাম, আড়রা কুমেদ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আল মাসুদ।  খেলাটি উপভোগ করতে  দুর দূরান্ত থেকে হাজার হাজার দর্শক উপস্থিত হন। টানা ৮০ মিনিট  খেলায় চলে। খেলায় নাইজিরিয়া এক্সপ্রেস কে -০-১ গোলে হারিয়ে  খোকন একাডেমিক মানিকগঞ্জ বিজয়ী হয়।


আপনার মতামত লিখুন :
এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর