বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬, ০৮:২১ অপরাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
ভাঙ্গুড়ায় মহান স্বাধীনতা দিবসে শহীদদের প্রতি শ্রদ্ধাঞ্জলি কক্সবাজারে খোরশেদ হত্যা: মূল পরিকল্পনাকারীসহ গ্রেফতার ৫, নেপথ্যে ছিল ছিনতাইয়ের চেষ্টা ভাঙ্গুড়া পৌরসভার উদ্যোগে জলাতঙ্ক প্রতিরোধে বিনামূল্যে র‍্যাবিস ভ্যাকসিন বিতরণ সাপাহারে গনহত্যা দিবদ উপলক্ষ্যে স্মৃতিচারণ ও আলোচনা সভা অনুষ্ঠিত গোপালপুরে ট্রেনে কাটা পড়ে বৃদ্ধের মৃ*ত্যু শশুড় বাড়িতে গিয়ে নিখোঁজের দুইদিন পর নদীতে মিলল জাহিদের মরদেহ, দোষীদের শাস্তির দাবীতে মানববন্ধন হেমনগরে বেলুয়া প্রিমিয়ার ক্রিকেট লীগ জমকালো ফাইনাল ও পুরস্কার বিতরণী  অনলাইন ক্যাসিনো: নীরব মহামারিতে ডুবছে যুব সমাজ – সাজিদুর রহমান সুমন

ঈশ্বরদীতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শান্তিপূর্ণ মিছিলে হামলার আসামি ওমর ফারুক আটক 

ঈশ্বরদী (পাবনা) প্রতিনিধি:
আপডেট সময়: বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬, ০৮:২১ অপরাহ্ন

পাবনার ঈশ্বরদীতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে শিক্ষার্থীদের শান্তিপূর্ণ মিছিলে হামলা মামলায় নিষিদ্ধ সংগঠন ইউনিয়ন ছাত্রলীগের সভাপতিকে গ্রেফতার করেছে থানা পুলিশ। শনিবার দিবাগত রাতে অভিযান পরিচালনা করে উপজেলার লক্ষিকুন্ডা ইউনিয়নের বিলকেদা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত ছাত্রলীগ নেতা মোঃ ওমর ফারুক লক্ষীকুন্ডা ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি এবং ওই এলাকার মোঃ মুক্তার আলী প্রামাণিকের ছেলে। ঈশ্বরদী থানার ইন্সপেক্টর (তদন্ত) মো. মনিরুল ইসলাম জানান, নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের এই নেতা গত বছরের ৪ আগস্ট উপজেলার দাশুড়িয়া ট্রাফিক মোড়ে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীদের উপর হামলা মামলায় তদন্তে প্রাপ্ত আসামি। এতদিন পলাতক থাকার পরে গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ তাকে গ্রেপ্তার করেন। মো. মনিরুল ইসলাম আরও জানান, গত বছর ৪ আগস্ট দাশুড়িয়ায় ওই হামলার ঘটনায় আহত মো. আবু উসামা নামে এক শিক্ষার্থী ঈশ্বরদী থানায় মামলা দায়ের করেন। ওই মামলায় অনেকেই গ্রেপ্তার হয়ে জেলহাজতে থাকলেও এই ছাত্রলীগ নেতা মোঃ ওমর ফারুক আত্মগোপনে ছিলেন। উল্লেখ্য, গ্রেপ্তারকৃত আসামি মোঃ ওমর ফারুকের বিরুদ্ধে এলাকায় চাঁদাবাজি, মারামারি, লুটপাট, সাধারণ মানুষের প্রতি জুলুম, বালু মহালে কর্তত্বসহ নানা অভিযোগ রয়েছে। গ্রেপ্তারের খবরে এলাকাবাসী অনেকেই সন্তোষ প্রকাশ করে জানান, ছাত্রলীগের এই নেতার অত্যাচারে এলাকার মানুষ অতিষ্ঠ ছিলেন। আটককৃত আসামি মোঃ ওমর ফারুককে আজ রবিবার দুপুরে তাঁকে আদালতের মাধ্যমে পাবনা জেলা কারাগারে প্রেরণ করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর