মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ০২:২৬ অপরাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
নাগরপুরে আট দলীয় ফুটবল টুর্নামেন্ট ২০২৬ এর উদ্বোধনী ম্যাচ অনুষ্ঠিত গোপালপুরে নবনিযুক্ত জেলা প্রশাসকের মতবিনিময় ও পরিদর্শন গ্রাম পুলিশদের মাঝে সাইকেল ও বৃক্ষ বিতরণ অনিয়মের অভিযোগে তদন্ত কমিটি, রাণীনগর স্বাস্থ্য কমপ্লেক্সে নেই দৃশ্যমান ব্যবস্থা! আটোয়ারীতে উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত রুহিয়ায় অবৈধ স্থাপনা উচ্ছেদ, অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারকে সহায়তা প্রদান চাটমোহরে হট্টগোল-ভাঙচুর, ৬১১ বস্তা সরকারি সার লুটের অভিযোগ মানবধর্ম: বিভ্রান্তির নামান্তর, নাকি নৈতিকতার বিকল্প?— সাইদুজ্জামান সাগর আটঘরিয়ায় জাতীয় সমবায় দিবস উদযাপন, ছয় সমবায় সমিতিকে সম্মাননা প্রদান

ইসলামি ছাত্র আন্দোলন নাগরপুরে ৩৪তম প্রতিষ্ঠাবার্ষিকীতে ফ্রি ব্লাড গ্রুপিং ও বর্ণাঢ্য র‌্যালি অনুষ্ঠিত

ডা.এম.এ.মান্নান,স্টাফ রিপোর্টার:
আপডেট সময়: রবিবার, ১৭ আগস্ট, ২০২৫, ১:৪৫ অপরাহ্ন

ইসলামি ছাত্র আন্দোলনের ৩৪তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নাগরপুর উপজেলা শাখার উদ্যোগে শনিবার (১৬ আগস্ট ২০২৫) সকালে এক বর্ণাঢ্য র‌্যালি ও ফ্রি ব্লাড গ্রুপিং কর্মসূচির আয়োজন করা হয়।
সকালে আয়োজিত র‌্যালিটি উপজেলা সদরের প্রধান সড়কসমূহ প্রদক্ষিণ করে। এতে ইসলামি ছাত্র আন্দোলনের উপজেলা সভাপতি মো. ইব্রাহিম খলিল, সেক্রেটারি মো. হারুন মিয়া ছাড়াও সংগঠনের বিভিন্ন স্তরের নেতাকর্মীরা অংশগ্রহণ করেন।
র‌্যালি শেষে অত্র সংগঠনের আয়োজনে উপজেলা মোড়ে অনুষ্ঠিত হয় ফ্রি ব্লাড গ্রুপিং কর্মসূচি, যেখানে স্থানীয় ছাত্র-যুব সমাজের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ লক্ষ্য করা যায়।
কর্মসূচি পরিদর্শন করেন নাগরপুর উপজেলা যুব জামায়াতের সভাপতি ডা. এম. এ. মান্নান এবং উপজেলা ইসলামী ছাত্রশিবিরের সভাপতি তোফায়েল আহমেদ।
এ সময় বক্তারা বলেন, শিক্ষার্থীদের মধ্যে মানবিকতা ও সামাজিক দায়িত্ববোধ গড়ে তুলতে এই ধরনের কর্মসূচি অত্যন্ত গুরুত্বপূর্ণ। ইসলামী সংগঠনগুলোর মধ্যে পারস্পরিক সহযোগিতা ও সমন্বয়ের মাধ্যমে একটি আদর্শ সমাজ গঠনের লক্ষ্যে আমাদের অগ্রযাত্রা অব্যাহত থাকবে।
ব্লাড গ্রুপিং কর্মসূচি শেষে উপজেলা ইসলামি আন্দোলনের কার্যালয়ে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। এতে উপজেলা জামায়াত ও ইসলামী ছাত্রশিবিরের উক্ত দুই শীর্ষ নেতা অংশগ্রহণ করেন। উপস্থিত ছিলেন ইসলামি আন্দোলনের উপজেলা সভাপতি মো. বাবুল হোসেন, সেক্রেটারি মুফতি আল আমিন প্রমুখ।


আপনার মতামত লিখুন :
এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর