মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ০২:৩৯ অপরাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
নাগরপুরে আট দলীয় ফুটবল টুর্নামেন্ট ২০২৬ এর উদ্বোধনী ম্যাচ অনুষ্ঠিত গোপালপুরে নবনিযুক্ত জেলা প্রশাসকের মতবিনিময় ও পরিদর্শন গ্রাম পুলিশদের মাঝে সাইকেল ও বৃক্ষ বিতরণ অনিয়মের অভিযোগে তদন্ত কমিটি, রাণীনগর স্বাস্থ্য কমপ্লেক্সে নেই দৃশ্যমান ব্যবস্থা! আটোয়ারীতে উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত রুহিয়ায় অবৈধ স্থাপনা উচ্ছেদ, অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারকে সহায়তা প্রদান চাটমোহরে হট্টগোল-ভাঙচুর, ৬১১ বস্তা সরকারি সার লুটের অভিযোগ মানবধর্ম: বিভ্রান্তির নামান্তর, নাকি নৈতিকতার বিকল্প?— সাইদুজ্জামান সাগর আটঘরিয়ায় জাতীয় সমবায় দিবস উদযাপন, ছয় সমবায় সমিতিকে সম্মাননা প্রদান

রাণীনগরে ট্রেনে কাটা পড়ে একজনের মৃ*ত্যু

রাণীনগর (নওগাঁ) প্রতিনিধি:
আপডেট সময়: শনিবার, ১৬ আগস্ট, ২০২৫, ৮:১০ অপরাহ্ন

নওগাঁর রাণীনগরে ট্রেনে কাটা পড়ে বাবু প্রামানিক (৬০) নামে একজনের মৃত্যু হয়েছে। শনিবার সকাল পৌনে ৯টার দিকে তিতুমীর এক্সপ্রেস ট্রেনে রাণীনগর রেলস্টেশন এলাকায় এ ঘটনাটি ঘটে। বাবু প্রামানিক নওগাঁ সদর উপজেলার উত্তর শিমুলিয়া গ্রামের মৃত সোমসের প্রামানিকের ছেলে।

বাবু প্রামানিকের পরিবার, স্থানীয় সূত্রে জানা যায়, এদিন সকালে বাড়ি থেকে রাণীনগর বাজারের উদ্দেশ্যে বেড়িয়ে আসেন বাবু। সকাল সাড়ে ৮টার দিকে তিনি স্টেশন এলাকায় ঘোড়াফেরা করছিলেন। পৌনে ৯টার দিকে রাজশাহী থেকে ছেড়ে আসা চিলাহাটিগামী তিতুমীর এক্সপ্রেস ট্রেন রাণীনগর রেলস্টেশন অতিক্রম করছিল। এ সময় রেললাইন পারাপারের সময় ট্রেনে কাটা পড়ে ঘটনাস্থলেই মৃত্যু হয় বাবুর।

সান্তাহার রেলওয়ে থানার উপপরিদর্শক (এসআই) মাহফুজ বলেন, তিতুমীর এক্সপ্রেস ট্রেনটি রাণীনগর রেলওয়ে স্টেশনে উত্তরপাশে আসলে বাবু নামে ওই লোক অসাবধানতাবসত রেললাইন পার হচ্ছিলেন। ট্রেন আসলেও স্থানীয়রা তাকে অনেকবার ডাকলেও তিনি কোন কর্নপাত করেননি। এতে ট্রেনের ধাক্কায় রেললাইনে কাটা পড়ে মারা যান তিনি। মরদহে উদ্ধার করা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে নিহতের স্বজনরা মরদেহ নিয়ে গেছে।


আপনার মতামত লিখুন :
এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর