বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬, ০৮:১৮ অপরাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
ভাঙ্গুড়ায় মহান স্বাধীনতা দিবসে শহীদদের প্রতি শ্রদ্ধাঞ্জলি কক্সবাজারে খোরশেদ হত্যা: মূল পরিকল্পনাকারীসহ গ্রেফতার ৫, নেপথ্যে ছিল ছিনতাইয়ের চেষ্টা ভাঙ্গুড়া পৌরসভার উদ্যোগে জলাতঙ্ক প্রতিরোধে বিনামূল্যে র‍্যাবিস ভ্যাকসিন বিতরণ সাপাহারে গনহত্যা দিবদ উপলক্ষ্যে স্মৃতিচারণ ও আলোচনা সভা অনুষ্ঠিত গোপালপুরে ট্রেনে কাটা পড়ে বৃদ্ধের মৃ*ত্যু শশুড় বাড়িতে গিয়ে নিখোঁজের দুইদিন পর নদীতে মিলল জাহিদের মরদেহ, দোষীদের শাস্তির দাবীতে মানববন্ধন হেমনগরে বেলুয়া প্রিমিয়ার ক্রিকেট লীগ জমকালো ফাইনাল ও পুরস্কার বিতরণী  অনলাইন ক্যাসিনো: নীরব মহামারিতে ডুবছে যুব সমাজ – সাজিদুর রহমান সুমন

পাবনায় বেগম খালেদা জিয়ার জন্মদিন উপলক্ষ্যে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

আর কে আকাশ, পাবনা প্রতিনিধি:
আপডেট সময়: বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬, ০৮:১৮ অপরাহ্ন

সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার ৮১তম জন্মদিন উপলক্ষ্যে পাবনা ঘোড়া স্ট্যান্ডে অবস্থিত বিএনপির আঞ্চলিক কার্যালয়ে কোরআন তেলাওয়াত, মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। শুক্রবার বাদ মাগরিব বিএনপি নেতা মতিউর রহমান হীরার সভাপতিত্বে দোয়া মাহফিলের পূর্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন, পাবনা জেলা বিএনপির সাবেক যুগ্ম সম্পাদক রেহানুল ইসলাম বুলাল , জেলা যুবদলের সাবেক সভাপতি মোসাব্বির হোসেন সঞ্জু, আতাইকুলা থানা বিএনপির সাবেক যুগ্ম আহবায়ক ও দৈনিক খবর বাংলার সম্পাদক আলহাজ ডা. আব্দুস সালাম, জেলা ছাত্র দলের সাধারণ সম্পাদক কামরুজ্জামান প্রিন্স, সহ সম্পাদক সাব্বির হোসেন তুহিন প্রমুখ।

এ সময় পৌর যুবদলের যুগ্ম সম্পাদক শেখ শাহিন, যুবদল নেতা কামাল বিশ্বাস, সদর উপজেলা মৎস্যজীবী দলের আহ্বায়ক আব্দুস সামাদ, বিএনপি নেতা ইলিয়াস আহমেদ ইলু, মো. মমতাজ, জাহাঙ্গির আলমসহ জেলা বিএনপি ও বিভিন্ন অঙ্গসংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।

বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সুস্থতা ও দীর্ঘায়ু কামনা করে দোয়া ও মোনাজাত করা হয়। দোয়া পরিচালনা করেন মাওলানা মো. জাহাঙ্গীর।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর