মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ০৩:১৩ অপরাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
নাগরপুরে আট দলীয় ফুটবল টুর্নামেন্ট ২০২৬ এর উদ্বোধনী ম্যাচ অনুষ্ঠিত গোপালপুরে নবনিযুক্ত জেলা প্রশাসকের মতবিনিময় ও পরিদর্শন গ্রাম পুলিশদের মাঝে সাইকেল ও বৃক্ষ বিতরণ অনিয়মের অভিযোগে তদন্ত কমিটি, রাণীনগর স্বাস্থ্য কমপ্লেক্সে নেই দৃশ্যমান ব্যবস্থা! আটোয়ারীতে উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত রুহিয়ায় অবৈধ স্থাপনা উচ্ছেদ, অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারকে সহায়তা প্রদান চাটমোহরে হট্টগোল-ভাঙচুর, ৬১১ বস্তা সরকারি সার লুটের অভিযোগ মানবধর্ম: বিভ্রান্তির নামান্তর, নাকি নৈতিকতার বিকল্প?— সাইদুজ্জামান সাগর আটঘরিয়ায় জাতীয় সমবায় দিবস উদযাপন, ছয় সমবায় সমিতিকে সম্মাননা প্রদান

নান্দাইলে খালেদা জিয়ার ৮০তম জন্মবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল

নান্দাইল (ময়মনসিংহ) প্রতিনিধিঃ
আপডেট সময়: শনিবার, ১৬ আগস্ট, ২০২৫, ৮:০৮ অপরাহ্ন

ময়মনসিংহের নান্দাইলে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) চেয়ারপার্সন, সাবেক প্রধানমন্ত্রী ও আপোষহীন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার ৮০তম জন্মবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (১৫ আগস্ট) বিকালে উপজেলা বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের উদ্যোগে নান্দাইল চৌরাস্তা দলীয় কার্যালয়ের সামনে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন উপজেলা যুবদলের সাবেক সভাপতি উমর ফারুখ মোমানী এবং সঞ্চালনা করেন উপজেলা মৎস্যজীবী দলের সাবেক আহবায়ক সাইদুর রহমান জাহাঙ্গীর।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিএনপি নেতা মেজর জেনারেল (অব.) আনোয়ারুল মোমেন। তিনি ময়মনসিংহ-৯ (নান্দাইল) আসনে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির ধান শীষ প্রতীকে মনোনয়ন প্রত্যাশী। বক্তৃতাকালে তিনি দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনা করেন এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দীর্ঘায়ু কামনা করেন। পরবর্তীতে তিনি আবেগঘন কণ্ঠে দোয়া ও মিলাদ মাহফিলের মোনাজাত পরিচালনা করেন, যেখানে উপস্থিত নেতা-কর্মী ও সাধারণ মানুষ গভীর আবেগে অংশ নেন।
এসময় বক্তব্য রাখেন—ময়মনসিংহ উত্তর জেলা শ্রমিকদলের সদস্য আবু তাহের সিদ্দিক কিশোরগঞ্জ জেলা বিএনপি উপদেষ্টা নুর ইসলাম জাকির গাংগাইল ইউনিয়ন বিএনপি নেতা ও ২ নং ওয়ার্ডের ইউপি সদস্য গোলাফ মিয়া প্রমুখ।
আলোচনা সভা শেষে বিশেষ মোনাজাতে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দীর্ঘায়ু কামনা করা হয়। মোনাজাত পরিচালনা করেন মেজর জেনারেল (অব.) আনোয়ারুল মোমেন।


আপনার মতামত লিখুন :
এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর