মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ০৩:১৫ অপরাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
নাগরপুরে আট দলীয় ফুটবল টুর্নামেন্ট ২০২৬ এর উদ্বোধনী ম্যাচ অনুষ্ঠিত গোপালপুরে নবনিযুক্ত জেলা প্রশাসকের মতবিনিময় ও পরিদর্শন গ্রাম পুলিশদের মাঝে সাইকেল ও বৃক্ষ বিতরণ অনিয়মের অভিযোগে তদন্ত কমিটি, রাণীনগর স্বাস্থ্য কমপ্লেক্সে নেই দৃশ্যমান ব্যবস্থা! আটোয়ারীতে উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত রুহিয়ায় অবৈধ স্থাপনা উচ্ছেদ, অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারকে সহায়তা প্রদান চাটমোহরে হট্টগোল-ভাঙচুর, ৬১১ বস্তা সরকারি সার লুটের অভিযোগ মানবধর্ম: বিভ্রান্তির নামান্তর, নাকি নৈতিকতার বিকল্প?— সাইদুজ্জামান সাগর আটঘরিয়ায় জাতীয় সমবায় দিবস উদযাপন, ছয় সমবায় সমিতিকে সম্মাননা প্রদান

টাংগাইলের নাগরপুরে শ্রীকৃষ্ণের শুভ জন্মাষ্টমী পালন

ডা.এম.এ.মান্নান,স্টাফ রিপোর্টার:
আপডেট সময়: শনিবার, ১৬ আগস্ট, ২০২৫, ৮:০৬ অপরাহ্ন

পুরুষোত্তম ভগবান শ্রীকৃষ্ণের শুভ জন্মাষ্টমীব্রত পালন উপলক্ষে টাঙ্গাইলের নাগরপুরে বর্ণাঢ্য মঙ্গল শোভাযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকালে কেন্দ্রীয় কালীবাড়ীর আয়োজনে শোভাযাত্রাটি উপজেলা সদর বাজারের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে কেন্দ্রীয় কালীবাড়ীতে আলোচনা সভায় মিলিত হয়। কেন্দ্রীয় কালীবাড়ী পরিচালনা কমিটির সভাপতি রমেন্দ্র নারায়ণ শীলের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, নাগরপুর উপজেলা বিএনপি সভাপতি বীর মুক্তিযোদ্ধা এম এ সালাম। অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন, নাগরপুর থানার অফিসার ইনচার্জ ওসি মো. রফিকুল ইসলাম,  উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি আহম্মদ আলী রানা, সাংগঠনিক সম্পাদক মো. রফিজ উদ্দিন, নাগরপুর বাজার বনিক সমিতির সাধারন সম্পাদক গোলাম মোস্তফা গোলাম, কেন্দ্রীয় কালীবাড়ী পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক রামেন্দ্র সুন্দর বোস, পুজা উদযাপন পরিষদের সভাপতি শিব শংকর সূত্রধর, সাধারন সম্পাদক প্রভাষ চক্রবর্তী, সদর ইউনিয়ন বিএনপির সাধারন সম্পাদক মো. লিয়াকত হোসেন। এসময় হিন্দু সম্প্রদায়ের বিভিন্ন স্তরের ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :
এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর