বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬, ০৮:২০ অপরাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
ভাঙ্গুড়ায় মহান স্বাধীনতা দিবসে শহীদদের প্রতি শ্রদ্ধাঞ্জলি কক্সবাজারে খোরশেদ হত্যা: মূল পরিকল্পনাকারীসহ গ্রেফতার ৫, নেপথ্যে ছিল ছিনতাইয়ের চেষ্টা ভাঙ্গুড়া পৌরসভার উদ্যোগে জলাতঙ্ক প্রতিরোধে বিনামূল্যে র‍্যাবিস ভ্যাকসিন বিতরণ সাপাহারে গনহত্যা দিবদ উপলক্ষ্যে স্মৃতিচারণ ও আলোচনা সভা অনুষ্ঠিত গোপালপুরে ট্রেনে কাটা পড়ে বৃদ্ধের মৃ*ত্যু শশুড় বাড়িতে গিয়ে নিখোঁজের দুইদিন পর নদীতে মিলল জাহিদের মরদেহ, দোষীদের শাস্তির দাবীতে মানববন্ধন হেমনগরে বেলুয়া প্রিমিয়ার ক্রিকেট লীগ জমকালো ফাইনাল ও পুরস্কার বিতরণী  অনলাইন ক্যাসিনো: নীরব মহামারিতে ডুবছে যুব সমাজ – সাজিদুর রহমান সুমন

ঈশ্বরদীতে বিদেশি পিস্তলসহ আটক-২

ঈশ্বরদী (পাবনা) প্রতিনিধি:
আপডেট সময়: বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬, ০৮:২০ অপরাহ্ন

পাবনার ঈশ্বরদীতে একটি বিদেশি পিস্তল ও চার রাউন্ড গুলি সহ দুজনকে গ্রেফতার করেছে পুলিশ। বৃহস্পতিবার (১৪ আগস্ট) রাত দেড়টার সময়  পৌর শহরের দক্ষিণ নারিচা বকুলের মোড়ের পাকা রাস্তা থেকে তাদেরকে গ্রেফতার করা হয়েছে।
গ্রেফতারকৃতরা হলেন, ঈশ্বরদী পৌর শহরের ভূতেরগাড়ি এলাকার মো. আকরাম হোসেনের ছেলে মো. শাহান (২৩) ও একই এলাকার মো. আব্দুর রাজ্জাকের ছেলে মোহাম্মদ রিয়াদ হোসেন (২১)। এ সময় তাদের কাছ থেকে রেজিস্ট্রেশনবিহীন একটি ডিসকভার ১২৫ সিসি মোটরসাইকেল জব্দ করা হয়। আমবাগান পুলিশ ফাঁড়ির ইনচার্জ (পরিদর্শক) মো. আফজাল হোসেন এসব তথ্য নিশ্চিত করে বলেন, গত বছরের ৫ আগস্টের পর থেকে শহরে নানা রকম সন্ত্রাসী কার্যকলাপসহ হামলা, ভাঙচুর, মারপিট, অন্যের জমি, পুকুর দখল, চাঁদাবাজি, অপহরণ করে মুক্তিপণ আদায়, বিচারের নামে অর্থ আদায় ও অস্ত্র প্রদর্শন করে জনগণকে ভয়ভীতি দেখিয়ে আতঙ্ক সৃষ্টি করে আসছিলো।আমবাগান পুলিশ ফাঁড়ির এসআই মো. রফিকুল ইসলাম রফিক জানান, ঘটনার সময় রাতে পুলিশের একটি দল ওই এলাকায় জরুরি ভাবে দায়িত্ব পালন করছিল। এই সময় গ্রেফতারকৃতরা মোটরসাইকেল নিয়ে দ্রুতগতিতে পালানোর চেষ্টা করলে তাদেরকে গ্রেফতার করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর