মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ০৪:২৫ অপরাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
নাগরপুরে আট দলীয় ফুটবল টুর্নামেন্ট ২০২৬ এর উদ্বোধনী ম্যাচ অনুষ্ঠিত গোপালপুরে নবনিযুক্ত জেলা প্রশাসকের মতবিনিময় ও পরিদর্শন গ্রাম পুলিশদের মাঝে সাইকেল ও বৃক্ষ বিতরণ অনিয়মের অভিযোগে তদন্ত কমিটি, রাণীনগর স্বাস্থ্য কমপ্লেক্সে নেই দৃশ্যমান ব্যবস্থা! আটোয়ারীতে উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত রুহিয়ায় অবৈধ স্থাপনা উচ্ছেদ, অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারকে সহায়তা প্রদান চাটমোহরে হট্টগোল-ভাঙচুর, ৬১১ বস্তা সরকারি সার লুটের অভিযোগ মানবধর্ম: বিভ্রান্তির নামান্তর, নাকি নৈতিকতার বিকল্প?— সাইদুজ্জামান সাগর আটঘরিয়ায় জাতীয় সমবায় দিবস উদযাপন, ছয় সমবায় সমিতিকে সম্মাননা প্রদান

দৌলতপুরে নদী ভাঙন কবলিত এলাকা পরিদর্শন করলেন ইউএনও – নাহিয়ান নুরেন 

মাসউদুর রহমান, দৌলতপুর(মানিকগঞ্জ):
আপডেট সময়: বৃহস্পতিবার, ১৪ আগস্ট, ২০২৫, ১১:২১ অপরাহ্ন

মানিকগঞ্জের দৌলতপুর  উপজেলার নদী ভাঙন কবলিত এলাকা পরিদর্শন করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা  নাহিয়ান নুরেন।
বৃহস্পতিবার  (১৪ আগস্ট ) সকালে   উপজেলার চকমিরপুর  ইউনিয়নের যমুনা নদীর তীরবর্তী এলাকা রামচন্দ্রপুর,শ্যামপুর ও চরমাস্তুল নদী ভাঙ্গন ও জিও ব্যাগ ফেলা পরিদর্শন করেন তিনি।
সরেজমিনে দেখা যায়, উপজেলার  চকমিরপুর ইউনিয়নের  এলাকার কয়েকটি গ্রামের বসতভিটা, ফসলি জমি  নদীগর্ভে বিলীন হয়ে যায়। এতে করে ভিটেবাড়ি হারিয়ে নিঃস্ব হয়েছেন প্রায় শতাধিক পরিবার।
এসময় নদী ভাঙনের শিকার একাধিক ব্যাক্তি জানান, ৫ থেকে ৭ বার আমাদের বাড়িঘর নদীর করাল গ্রাসে বিলীন হয়ে যায়। স্থায়ী বেরিবাধ নির্মাণ না করলে এক সময় মানচিত্র থেকে চিরতরে মুছে যাবে এলাকা।
পরিদর্শনকালে উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মো: নুরুল ইসলাম কুন্টু দৌলতপুর উপজেলা প্রেসক্লাবের সাবেক সভাপতি মো: শাহ আলম, দৈনিক ইনকিলাবের উপজেলা প্রতিনিধি আমিনুল ইসলাম, দৈনিক প্রতিদিনের সংবাদের উপজেলা প্রতিনিধি এস কে রাসেল প্রমুখ।
উপজেলা নির্বাহী কর্মকর্তা নাহিয়ান নুরেন বলেন, আমি নদী ভাঙ্গন এলাকার মানুষের পাশে আছি ইতিমধ্যে নদী ভাঙ্গন এলাকায় জিও ব্যাগ ফেলা খেলা হচ্ছে, জিও ব্যাক ফেলে সুরক্ষা বাঁধ তৈরি করা হবে যাতে পরবর্তীতে নদী ভাঙ্গন না হয়।


আপনার মতামত লিখুন :
এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর