বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬, ০৮:১৯ অপরাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
ভাঙ্গুড়ায় মহান স্বাধীনতা দিবসে শহীদদের প্রতি শ্রদ্ধাঞ্জলি কক্সবাজারে খোরশেদ হত্যা: মূল পরিকল্পনাকারীসহ গ্রেফতার ৫, নেপথ্যে ছিল ছিনতাইয়ের চেষ্টা ভাঙ্গুড়া পৌরসভার উদ্যোগে জলাতঙ্ক প্রতিরোধে বিনামূল্যে র‍্যাবিস ভ্যাকসিন বিতরণ সাপাহারে গনহত্যা দিবদ উপলক্ষ্যে স্মৃতিচারণ ও আলোচনা সভা অনুষ্ঠিত গোপালপুরে ট্রেনে কাটা পড়ে বৃদ্ধের মৃ*ত্যু শশুড় বাড়িতে গিয়ে নিখোঁজের দুইদিন পর নদীতে মিলল জাহিদের মরদেহ, দোষীদের শাস্তির দাবীতে মানববন্ধন হেমনগরে বেলুয়া প্রিমিয়ার ক্রিকেট লীগ জমকালো ফাইনাল ও পুরস্কার বিতরণী  অনলাইন ক্যাসিনো: নীরব মহামারিতে ডুবছে যুব সমাজ – সাজিদুর রহমান সুমন

ভাঙ্গুড়ায় ধানের শীষের প্রার্থীর মতবিনিময় সভা অনুষ্ঠিত

চলনবিলের আলো ডেস্ক:
আপডেট সময়: বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬, ০৮:১৯ অপরাহ্ন

আগামী জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে পাবনা-৩ (চাটমোহর, ভাঙ্গুড়া, ফরিদপুর) আসনে ধানের শীষের মনোনীত প্রার্থী ও বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষকদল কেন্দ্রীয় সংসদের সভাপতি কৃষিবিদ হাসান জাফির তুহিনের নির্বাচনী প্রচারণা উপলক্ষে ভাঙ্গুড়ায় মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (১৩ আগস্ট) বিকেলে উপজেলার মন্ডতোষ ইউনিয়নের বোয়াইলমারী সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে এ সভা অনুষ্ঠিত হয়।

সভায় প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন কৃষিবিদ হাসান জাফির তুহিন। প্রধান বক্তা উপজেলা বিএনপির আহ্বায়ক মোঃ নূর মুজাহিদ স্বপন এবং বিশেষ বক্তা উপজেলা বিএনপির সদস্য সচিব প্রভাষক জাফর ইকবাল হিরোক।

মন্ডতোষ ইউনিয়ন বিএনপির আহ্বায়ক মোঃ আব্দুর রশিদ এর সভাপতিত্বে ও মোঃ নায়েব আলী সঞ্চালনায় অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন পৌর বিএনপির সভাপতি মোঃ রফিকুল ইসলাম , উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আঃ আজিজ ,
পৌর বিএনপির সাধারণ সম্পাদক মোঃ ছাইদুল ইসলাম বুরুজ, উপজেলা বিএনপির নেতা নূরুল ইসলাম বরাত , পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক মোঃ মোতালেব হোসেন, উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আলতাব হোসেন খান,উপজেলা যুবদলের সভাপতি মো. ফরিদ হোসেন, উপজেলা কৃষকদলের সভাপতি আখেরুজ্জামান মাসুম, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব লিখন সরকার, উপজেলা স্বেচ্ছাসেবক দলের এস এম হুমায়ুন কবির,কলেজ ছাত্রদলের সভাপতি বাইজিদ বোস্তামি,মন্ডতোষ ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মো.মাসুদ রানাসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।

সভায় বক্তারা আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষ প্রতীকে ভোট দেওয়ার আহ্বান জানান এবং দলের পক্ষে একযোগে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর