মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ০৪:৫১ অপরাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
নাগরপুরে আট দলীয় ফুটবল টুর্নামেন্ট ২০২৬ এর উদ্বোধনী ম্যাচ অনুষ্ঠিত গোপালপুরে নবনিযুক্ত জেলা প্রশাসকের মতবিনিময় ও পরিদর্শন গ্রাম পুলিশদের মাঝে সাইকেল ও বৃক্ষ বিতরণ অনিয়মের অভিযোগে তদন্ত কমিটি, রাণীনগর স্বাস্থ্য কমপ্লেক্সে নেই দৃশ্যমান ব্যবস্থা! আটোয়ারীতে উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত রুহিয়ায় অবৈধ স্থাপনা উচ্ছেদ, অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারকে সহায়তা প্রদান চাটমোহরে হট্টগোল-ভাঙচুর, ৬১১ বস্তা সরকারি সার লুটের অভিযোগ মানবধর্ম: বিভ্রান্তির নামান্তর, নাকি নৈতিকতার বিকল্প?— সাইদুজ্জামান সাগর আটঘরিয়ায় জাতীয় সমবায় দিবস উদযাপন, ছয় সমবায় সমিতিকে সম্মাননা প্রদান

সলঙ্গার কুতু্বের চর মৎস্য আড়তের বিরুদ্ধে মানববন্ধন 

সলঙ্গা প্রতিনিধি:
আপডেট সময়: সোমবার, ১১ আগস্ট, ২০২৫, ১১:১৬ অপরাহ্ন

সিরাজগঞ্জের সলঙ্গা থানার হাটিকুমরুল রোড নিউ টাউন মৎস্য আড়তের আয়োজন এক মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১২ আগস্ট) বিকেল ৪ টায় সলঙ্গার কুতুবের চর অবৈধ মৎস্য আড়ৎ এর বিরুদ্ধে উত্তরবঙ্গের প্রবেশপথ হাটিকুমরুল রোড গোলচত্বরে এক শান্তিপুর্ণ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে বক্তারা বলেন,কুতুবের চর অবৈধ মৎস্য আড়ত প্রতিবছর সরকারকে বিপুল পরিমাণে রাজস্ব ফাঁকি দিচ্ছে। একটি কুচক্রী মহল তাদের নিজস্ব স্বার্থ হাছিল করার জন্য সিরাজগঞ্জ রোড নিউ টাউন মৎস্য আড়তটি ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকারের আমলে কুতুবের চরে অবৈধ ভাবে স্থানান্তর করেন।
হাটিকুমরুল রোড নিউ টাউন মৎস্য আড়ত থেকে সরকার প্রতিবছর ভ্যাট ট্যাক্স সহ প্রায় ১কোটি ৭২ লক্ষ টাকা রাজস্ব পেত।
বক্তারা আরো বলেন,অবৈধ কুতুবের চর মৎস্য আড়ত থেকে বর্তমানে প্রতিটি মাছের গাড়ি থেকে অবৈধভাবে সমিতির নামে ১০০ টাকা করে চাঁদা আদায় করছে। সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে আমাদের দাবি, দ্রুত অবৈধ কুতুবের চর মৎস্য আড়ত ভেঙে হাটিকুমরুল রোড নিউ টাউন মৎস্য আড়তটি পূনঃপ্রতিষ্ঠা না করলে আমরা আরো কঠিন কর্মসূচি দিতে বাধ্য হব।
এ সময় মানববন্ধনে সিরাজগঞ্জ রোড ( হাটিকুমরুল রোড)  নিউ টাউন মৎস্য আড়ৎ কমিটির পক্ষে বক্তব্য  রাখেন,আব্দুল মজিদ খান,আমিনুল ইসলাম,মেহেদী হাসান ডিউক, শামীম হাসান, রনজু আহমেদ প্রমুখ।


আপনার মতামত লিখুন :
এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর