মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ০৪:৫১ অপরাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
নাগরপুরে আট দলীয় ফুটবল টুর্নামেন্ট ২০২৬ এর উদ্বোধনী ম্যাচ অনুষ্ঠিত গোপালপুরে নবনিযুক্ত জেলা প্রশাসকের মতবিনিময় ও পরিদর্শন গ্রাম পুলিশদের মাঝে সাইকেল ও বৃক্ষ বিতরণ অনিয়মের অভিযোগে তদন্ত কমিটি, রাণীনগর স্বাস্থ্য কমপ্লেক্সে নেই দৃশ্যমান ব্যবস্থা! আটোয়ারীতে উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত রুহিয়ায় অবৈধ স্থাপনা উচ্ছেদ, অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারকে সহায়তা প্রদান চাটমোহরে হট্টগোল-ভাঙচুর, ৬১১ বস্তা সরকারি সার লুটের অভিযোগ মানবধর্ম: বিভ্রান্তির নামান্তর, নাকি নৈতিকতার বিকল্প?— সাইদুজ্জামান সাগর আটঘরিয়ায় জাতীয় সমবায় দিবস উদযাপন, ছয় সমবায় সমিতিকে সম্মাননা প্রদান

খাজা ইউনুস আলী বিশ্ববিদ্যালয়ে থ্যালাসেমিয়া সচেতনতা ও স্ক্রিনিং ক্যাম্পেইন

নিজস্ব প্রতিবেদক:
আপডেট সময়: সোমবার, ১১ আগস্ট, ২০২৫, ১১:১৩ অপরাহ্ন

সিরাজগঞ্জের এনায়েতপুরে  খাজা ইউনুস আলী বিশ্ববিদ্যালয়ে থ্যালাসেমিয়া সচেতনতা ও বিনামূল্যে স্ক্রিনিং ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়েছে।
সোমবার দুপুরে সেল অ্যান্ড জিন ক্লাব, বায়োকেমিস্ট্রি ও বায়োটেকনোলজি বিভাগের উদ্যোগে এবং বায়ো-টেড-এর সহযোগিতায় অনুষ্ঠানের আহ্বায়ক ছিলেন বায়োকেমিস্ট্রি ও বায়োটেকনোলজি বিভাগের প্রধান ও সহকারী অধ্যাপক ড. মো. তারিকুল ইসলাম।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খাজা ইউনুস আলী বিশ্ববিদ্যালয়ের সাবেক ভিসি অধ্যাপক এমেরিটাস ড. হোসেন রেজা।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন আইকিউএসি পরিচালক অধ্যাপক ড. মোস্তফা মাহমুদ হাসান, বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার, রেজিস্ট্রার, বায়োমেডিকেল সায়েন্স অনুষদের ডিন এবং খাজা ইউনুস আলী মেডিকেল কলেজ হাসপাতালের ট্রান্সফিউশন মেডিসিন বিভাগের ড. মেজবাহউদ্দিন।
অনুষ্ঠানের মূল প্রবন্ধ উপস্থাপন করেন বায়ো-টেড-এর নির্বাহী পরিচালক ড. মোহাম্মদ সৌগতুল ইসলাম।
আলোচনা পর্ব শেষে উপস্থিত শিক্ষক-শিক্ষার্থী ও আগ্রহী অংশগ্রহণকারীদের জন্য বিনামূল্যে থ্যালাসেমিয়া স্ক্রিনিং টেস্ট পরিচালনা করা হয়। বক্তারা আশা প্রকাশ করেন, এ ধরনের কার্যক্রম শিক্ষার্থী ও সাধারণ মানুষের মধ্যে স্বাস্থ্য সচেতনতা বৃদ্ধি এবং ভবিষ্যৎ প্রজন্মকে থ্যালাসেমিয়ামুক্ত রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।


আপনার মতামত লিখুন :
এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর