মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ০৫:৩৯ অপরাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
নাগরপুরে আট দলীয় ফুটবল টুর্নামেন্ট ২০২৬ এর উদ্বোধনী ম্যাচ অনুষ্ঠিত গোপালপুরে নবনিযুক্ত জেলা প্রশাসকের মতবিনিময় ও পরিদর্শন গ্রাম পুলিশদের মাঝে সাইকেল ও বৃক্ষ বিতরণ অনিয়মের অভিযোগে তদন্ত কমিটি, রাণীনগর স্বাস্থ্য কমপ্লেক্সে নেই দৃশ্যমান ব্যবস্থা! আটোয়ারীতে উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত রুহিয়ায় অবৈধ স্থাপনা উচ্ছেদ, অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারকে সহায়তা প্রদান চাটমোহরে হট্টগোল-ভাঙচুর, ৬১১ বস্তা সরকারি সার লুটের অভিযোগ মানবধর্ম: বিভ্রান্তির নামান্তর, নাকি নৈতিকতার বিকল্প?— সাইদুজ্জামান সাগর আটঘরিয়ায় জাতীয় সমবায় দিবস উদযাপন, ছয় সমবায় সমিতিকে সম্মাননা প্রদান

চাঁদাবাজি, অ*স্ত্রে*র যন্ত্রাংশ, বিদেশি মুদ্রা ও পুলিশের সীলসহ সাঈদ মোল্লা আটক

মোঃ কামাল হোসেন, অভয়নগর(যশোর):
আপডেট সময়: রবিবার, ১০ আগস্ট, ২০২৫, ৭:৪৬ অপরাহ্ন

চাঁদাবাজি ও অস্ত্রের যন্ত্রাংশ সহ সাইদ মোল্লার অন্ধকার রাজত্ব ভেঙে পড়ল সেনাবাহিনীর অভিযানে ‎‎অভয়নগরের চলিশিয়া ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডে সাইদ মোল্লা নামে এক সাংবাদিক পরিচয়ধারী ও বিএনপির ওয়ার্ড নেতা দীর্ঘদিন ধরেই চাঁদাবাজি, মাদকের মাধ্যমে এলাকাবাসীর জীবনযাত্রাকে অবরুদ্ধ করে রেখেছিলেন। গাছ, জমি, মাছের ঘেরসহ বিভিন্ন ব্যবসায় নিয়মিত চাঁদা আদায় করে তার অবৈধ কর্মকাণ্ড ছড়িয়ে পড়েছিল চলিশিয়া, আন্ধা ডুমুরতলা, বেদভিটা, বলারাবাদ ও নওয়াপাড়া এলাকা জুড়ে। বিশেষ করে সংখ্যালঘু হিন্দু সম্প্রদায়ের ওপর তার নির্যাতনের মাত্রা ছিল ভয়াবহ।

‎‎সাম্প্রতিক এক ঘটনায় জানা যায়, সম্প্রতি সেনাবাহিনীর নাম ভাঙিয়ে ভয় দেখিয়ে স্থানীয় আদিত্য ও গুরু চাঁদ নামের দুই বাসিন্দার কাছ থেকে মোটা অঙ্কের টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগও ওঠে। চাপের মুখে আদিত্যর পরিবার সাঈদের দেওয়া দুটি নম্বরে নগদ ১৭ হাজার টাকা ও বিকাশে ৩ হাজার টাকা পাঠায়। একইভাবে গুরু চাঁদ ৫০ হাজার টাকা দাবি করা হলেও ৩০ হাজার টাকা দেন। বিষয়টি জানাজানি হলে এলাকায় তীব্র ক্ষোভ ছড়িয়ে পড়ে।

‎‎অভয়নগর আর্মি ক্যাম্প সেনাবাহিনী আজ ৯ আগস্ট সন্ধ্যা ৮টা ৪০ মিনিটে বকুলতলা ভাড়া বাড়ী থেকে সাইদ মোল্লাকে আটক করে। তার নিকট থেকে উদ্ধার করা হয়েছে দুইটি এন্ড্রয়েড মোবাইল, এক বাটন মোবাইল, পাসপোর্ট, বিভিন্ন দেশের ডলার, দুইটি চাপাতি, দুইটি চাকু, বন্দুকের বিভিন্ন যন্ত্রাংশ , ১২টি আইডি কার্ড, পুলিশ সীলমোহর ৩টি, এয়ারগানের বুলেট ও একটি কেঁচি। ‎এলাকাবাসী জানান, সেনাবাহিনীর নাম ভাঙিয়ে এসব অবৈধ কার্যকলাপ চালানো সাইদ মোল্লা ও তার সহযোগীদের আচরণে পুরো এলাকায় গভীর আতঙ্ক বিরাজ করছে। তারা দ্রুত আইনশৃঙ্খলা বাহিনীর কঠোর ব্যবস্থা গ্রহণ এবং দৃষ্টান্তমূলক বিচারের মাধ্যমে এলাকার নিরাপত্তা পুনঃপ্রতিষ্ঠার দাবি জানিয়েছেন।


আপনার মতামত লিখুন :
এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর