মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ০৫:৪০ অপরাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
নাগরপুরে আট দলীয় ফুটবল টুর্নামেন্ট ২০২৬ এর উদ্বোধনী ম্যাচ অনুষ্ঠিত গোপালপুরে নবনিযুক্ত জেলা প্রশাসকের মতবিনিময় ও পরিদর্শন গ্রাম পুলিশদের মাঝে সাইকেল ও বৃক্ষ বিতরণ অনিয়মের অভিযোগে তদন্ত কমিটি, রাণীনগর স্বাস্থ্য কমপ্লেক্সে নেই দৃশ্যমান ব্যবস্থা! আটোয়ারীতে উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত রুহিয়ায় অবৈধ স্থাপনা উচ্ছেদ, অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারকে সহায়তা প্রদান চাটমোহরে হট্টগোল-ভাঙচুর, ৬১১ বস্তা সরকারি সার লুটের অভিযোগ মানবধর্ম: বিভ্রান্তির নামান্তর, নাকি নৈতিকতার বিকল্প?— সাইদুজ্জামান সাগর আটঘরিয়ায় জাতীয় সমবায় দিবস উদযাপন, ছয় সমবায় সমিতিকে সম্মাননা প্রদান

গাজীপুরে সাংবাদিক তুহিন হ*ত্যা*র বিচারের প্রতিবাদে ঠাকুরগাঁওয়ে মানববন্ধন

হরিপুর (ঠাকুরগাঁও) প্রতিনিধিঃ
আপডেট সময়: রবিবার, ১০ আগস্ট, ২০২৫, ৭:৪১ অপরাহ্ন

গাজীপুরে সাংবাদিক আসাদুজ্জামান তুহিনকে নৃশংসভাবে হত্যার প্রতিবাদে এবং  হ/ত্যা/কা/রী/দের বিরুদ্ধে দ্রুত বিচারের দাবিতে ঠাকুরগাঁওয়ের হরিপুরে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (১০ আগস্ট) সকাল সাড়ে ১১টায় হরিপুর উপজেলা প্রেস ক্লাবের সামনে আয়োজিত এ মানববন্ধনে স্থানীয় সাংবাদিকসহ সুশীল সমাজের লোকজন উপস্থিত ছিলেন।
মানববন্ধনে ও প্রতিবাদ সমাবেশে বক্তব্য রাখেন , উপজেলা বিএনপির সভাপতি উপাধ্যক্ষ আলহাজ্ব জামাল উদ্দিন, উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি ও আমগাঁও ইউপি সাবেক চেয়ারম্যান আলহাজ্ব ইসমাইল হোসেন,  হরিপুর উপজেলা প্রেসক্লাবের সভাপতি কবিরুল ইসলাম কবির,উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মিজানুর রহমান,  উপজেলা প্রেসক্লাবের যুগ্ম-সাধারণ সম্পাদক ও দেশ চ্যানেল এর ঠাকুরগাঁও জেলা প্রতিনিধি নুর মোহাম্মদ, সাংবাদিক সোহরাব হোসেন,সাংগঠনিক সম্পাদক আল-আমিন বিপু, উপজেলা সেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক আকতার জামিল, ৪নং ডাঙ্গীপাড়া ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মাহাবুব আলম, রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ছাত্র ও জুলাই আন্দোলনের লড়াকু সৈনিক মিরাজ আলম, হরিপুর সদর ইউনিয়ন ছাত্রদলের সহ-সভাপতি নাসির উদ্দিন সহ অনেকে।
বক্তারা বলেন, সাংবাদিক তুহিন হত্যাকাণ্ড জাতিকে স্তম্ভিত করেছে। বর্তমান সরকার যেনো  দ্রুত হত্যাকারীদের কঠোর শাস্তির নিশ্চিত করেন একইসঙ্গে সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত করতে কার্যকর পদক্ষেপ নেওয়ার আহবান জানান।
মানববন্ধনে অংশগ্রহণকারীরা হাতে ব্যানার নিয়ে হত্যার তীব্র নিন্দা জানান এবং সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিতে কার্যকর পদক্ষেপ গ্রহণের আহ্বান জানান। এক কণ্ঠে তারা ঘোষণা দেন—সাংবাদিকদের ওপর হামলা ও হত্যার ঘটনায় কোনো ছাড় দেওয়া হবে না।


আপনার মতামত লিখুন :
এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর