মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ০৬:৩০ অপরাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
নাগরপুরে আট দলীয় ফুটবল টুর্নামেন্ট ২০২৬ এর উদ্বোধনী ম্যাচ অনুষ্ঠিত গোপালপুরে নবনিযুক্ত জেলা প্রশাসকের মতবিনিময় ও পরিদর্শন গ্রাম পুলিশদের মাঝে সাইকেল ও বৃক্ষ বিতরণ অনিয়মের অভিযোগে তদন্ত কমিটি, রাণীনগর স্বাস্থ্য কমপ্লেক্সে নেই দৃশ্যমান ব্যবস্থা! আটোয়ারীতে উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত রুহিয়ায় অবৈধ স্থাপনা উচ্ছেদ, অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারকে সহায়তা প্রদান চাটমোহরে হট্টগোল-ভাঙচুর, ৬১১ বস্তা সরকারি সার লুটের অভিযোগ মানবধর্ম: বিভ্রান্তির নামান্তর, নাকি নৈতিকতার বিকল্প?— সাইদুজ্জামান সাগর আটঘরিয়ায় জাতীয় সমবায় দিবস উদযাপন, ছয় সমবায় সমিতিকে সম্মাননা প্রদান

লামায়-জুলাই গণঅভ্যুত্থান দিবস পালিত

লামা (বান্দরবান) প্রতিনিধি:
আপডেট সময়: বৃহস্পতিবার, ৭ আগস্ট, ২০২৫, ১০:৩৮ অপরাহ্ন

৫ আগস্ট “জুলাই ” উদযাপন  উপলক্ষে  আলোচনা ও দোয়া মাহফিলের আয়োজন করেছে লামা উপজেলা প্রশাসন।
লামা উপজেলা নির্বাহী অফিসার মোঃ মঈন উদ্দিন এর সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন, লামা বন বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা  মোঃ মোস্তাফিজুর রহমান, লামা থানার অফিসার ইনচার্জ (ওসি) তোফাজ্জল হোসেন, উপজেলা কৃষি কর্মকর্তা মোঃ আশরাফুজ্জামান, আইসিটি কর্মকর্তা সুব্রত দাশ প্রমূখ।
মঙ্গলবার (৫ আগস্ট ২০২৫ইং) সকাল ১০টায় উপজেলা পরিষদ হলরুমে জুলাই  গণঅভ্যুত্থান দিবস ২০২৫  অনুষ্ঠিত হয়।
এছাড়া বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, সাংবাদিক, শিক্ষক, ছাত্র প্রতিনিধি, সরকারি- বেসরকারি কর্মকর্তা ও সুশীল সমাজের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
এ ছাড়া, লামায় শুভ উদ্বোধন হলো “রক্ত ঋণ” ওয়েবসাইট পোর্টালের। যারা রক্ত দিতে চান বা রক্ত পেতে চান তারা এখানে যুক্ত হতে পারেন। এক ক্লিকে পেয়ে যাবেন রক্ত দেয়া নেয়ার সকল তথ্য। জুলাই গণঅভ্যুত্থান কে স্মরণ করে এই কার্যক্রম শুরু হয়।


আপনার মতামত লিখুন :
এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর