মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ০৭:১৫ অপরাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
ভাঙ্গুড়ায় জমি দখল নিয়ে বিরোধ, বেড়া নির্মাণ ও প্রাণনাশের হুমকির অভিযোগ নাগরপুরে আট দলীয় ফুটবল টুর্নামেন্ট ২০২৬ এর উদ্বোধনী ম্যাচ অনুষ্ঠিত গোপালপুরে নবনিযুক্ত জেলা প্রশাসকের মতবিনিময় ও পরিদর্শন গ্রাম পুলিশদের মাঝে সাইকেল ও বৃক্ষ বিতরণ অনিয়মের অভিযোগে তদন্ত কমিটি, রাণীনগর স্বাস্থ্য কমপ্লেক্সে নেই দৃশ্যমান ব্যবস্থা! আটোয়ারীতে উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত রুহিয়ায় অবৈধ স্থাপনা উচ্ছেদ, অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারকে সহায়তা প্রদান চাটমোহরে হট্টগোল-ভাঙচুর, ৬১১ বস্তা সরকারি সার লুটের অভিযোগ মানবধর্ম: বিভ্রান্তির নামান্তর, নাকি নৈতিকতার বিকল্প?— সাইদুজ্জামান সাগর

নান্দাইলে বিজয় মিছিল ও আলোচনা সভার মধ্য দিয়ে ‘জুলাই পুনর্জাগরণ’ উদযাপন

নান্দাইল (ময়মনসিংহ) প্রতিনিধি:
আপডেট সময়: বৃহস্পতিবার, ৭ আগস্ট, ২০২৫, ১০:২৭ অপরাহ্ন

ময়মনসিংহের নান্দাইল উপজেলা প্রশাসনের উদ্যোগে মঙ্গলবার (৫ আগস্ট) ‘জুলাই পুনর্জাগরণ উদযাপন–২০২৫’ উপলক্ষে বর্ণাঢ্য বিজয় মিছিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
উপজেলা নির্বাহী অফিসার ও উপজেলা প্রশাসক সারমিনা সাত্তারের সভাপতিত্বে দিনের কর্মসূচি শুরু হয় জাতীয় সংগীত পরিবেশনের মাধ্যমে। এরপর জুলাই শহীদদের স্মরণে এক মিনিট নিরবতা পালন এবং তাদের আত্মার মাগফিরাত কামনায় ও আহতদের সুস্থতা এবং দেশবাসীর কল্যাণে বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হয়।
পরে এক বর্ণাঢ্য বিজয় মিছিল উপজেলা সদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। মিছিল শেষে উপজেলা প্রশাসনিক ভবনের সামনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
আলোচনা সভায় উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও পৌর প্রশাসক মো. ফয়জুর রহমান, ওসি (তদন্ত) মোজাহিদুল ইসলাম, সাবেক পৌর মেয়র এ.এফ.এম আজিজুল ইসলাম পিকুল, উপজেলা জামায়াতে ইসলামী আমীর কাজী শামসুদ্দিন, উপজেলা বিএনপি নেতা আবুল কালাম আজাদ, আনোয়ার হোসেন মাস্টার, নজরুল ইসলাম ফকির, মাসুম খান, আলমগীর হোসেন, কামরুজ্জামান খোকন, এইচ.এম এমাদুদল হক, গণঅধিকার পরিষদের নেতা মাহবুব আলম মাহবুব প্রমুখ।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ, রাজনৈতিক ও সুশীল সমাজের প্রতিনিধিবৃন্দ, সাংবাদিক, জুলাই যোদ্ধা, স্কাউট সদস্যসহ নানা শ্রেণি-পেশার মানুষ।
‘জুলাই পুনর্জাগরণ’ উপলক্ষে এ আয়োজন নান্দাইলে উদ্দীপনা ও দেশাত্মবোধের এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছে বলে মন্তব্য করেন বক্তারা।


আপনার মতামত লিখুন :
এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর