মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ০৬:৩১ অপরাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
নাগরপুরে আট দলীয় ফুটবল টুর্নামেন্ট ২০২৬ এর উদ্বোধনী ম্যাচ অনুষ্ঠিত গোপালপুরে নবনিযুক্ত জেলা প্রশাসকের মতবিনিময় ও পরিদর্শন গ্রাম পুলিশদের মাঝে সাইকেল ও বৃক্ষ বিতরণ অনিয়মের অভিযোগে তদন্ত কমিটি, রাণীনগর স্বাস্থ্য কমপ্লেক্সে নেই দৃশ্যমান ব্যবস্থা! আটোয়ারীতে উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত রুহিয়ায় অবৈধ স্থাপনা উচ্ছেদ, অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারকে সহায়তা প্রদান চাটমোহরে হট্টগোল-ভাঙচুর, ৬১১ বস্তা সরকারি সার লুটের অভিযোগ মানবধর্ম: বিভ্রান্তির নামান্তর, নাকি নৈতিকতার বিকল্প?— সাইদুজ্জামান সাগর আটঘরিয়ায় জাতীয় সমবায় দিবস উদযাপন, ছয় সমবায় সমিতিকে সম্মাননা প্রদান

জুলাই বিপ্লবে শহীদদের স্মরণে সলঙ্গায় দোয়া

নিজস্ব প্রতিনিধি:
আপডেট সময়: বৃহস্পতিবার, ৭ আগস্ট, ২০২৫, ১০:৫৪ অপরাহ্ন

২৪ জুলাই-আগস্ট গণঅভ্যুথানে নিহত ও আহতদের স্মরণে সিরাজগঞ্জের সলঙ্গায় বিশেষ দোয়া মাহফিলের আয়োজন করা হয়। বাংলাদেশ জাতীয়তাবাদী পল্লী চিকিৎসক সলঙ্গা থানা শাখার আয়োজনে এ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (৫ আগস্ট) বাদ আছর সলঙ্গা কদমতলা সমাজ কল্যাণ পাঠাগার হলরুমে এ দোয়া মাহফিল পরিচালনা করেন,সলঙ্গা কেন্দ্রীয় জামে মসজিদের পেশ ইমাম মাও: আব্দুর রউফ। এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন,বিএনপি নেতা কে.এম আহসান হাবীব,জাতীয়তাবাদী পল্লী চিকিৎসক সলঙ্গা থানা শাখার সভাপতি আব্দুল মোমিন, সাধারন সম্পাদক কে.এম জাহিদুল ইসলাম (জাহিদ), সিনি: সহ সভাপতি আব্দুল মোমিন, সাংগঠনিক সম্পাদক আসলাম হোসেন,প্রচার সম্পাদক শহিদুল ইসলামসহ ৬ টি ইউনিয়নের পল্লী চিকিৎসক ইউনিয়ন শাখার সভাপতি/ সম্পাদক ও উপস্থিত জনসাধারন।উল্লেখ্য,৫ আগস্ট ২০২৪ সাল।বাংলাদেশের ইতিহাসে  এক অবিস্মরণীয় দিন।যে দিনে ছাত্র,জনতা,কৃষক-শ্রমিকসহ সকল নারী- পুরুষের অংশ গ্রহনের মাধ্যমে স্বৈরাচার শেখ হাসিনাকে দেশ থেকে বিতাড়িত করা হয়েছিল।রাজপথে বুক উচু করে দাঁড়িয়ে তরুণেরা বুলেটের মুখেও পিছপা হয়নি।জুলাইয়ের এ গণঅভ্যুথানে ছাত্র- জনতাকে প্রাণ দিতে হয়েছে।অন্ধত্ব ও পঙ্গুত্ব সহ আহত হয়েছেন অসংখ্য।সেই দিনের ছাত্র-জনতার রক্তে লেখা গণঅভ্যুথান,শোক ও বিজয়ের বর্ষপুর্তি ৫ আগস্ট।


আপনার মতামত লিখুন :
এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর