মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ০৬:৩২ অপরাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
নাগরপুরে আট দলীয় ফুটবল টুর্নামেন্ট ২০২৬ এর উদ্বোধনী ম্যাচ অনুষ্ঠিত গোপালপুরে নবনিযুক্ত জেলা প্রশাসকের মতবিনিময় ও পরিদর্শন গ্রাম পুলিশদের মাঝে সাইকেল ও বৃক্ষ বিতরণ অনিয়মের অভিযোগে তদন্ত কমিটি, রাণীনগর স্বাস্থ্য কমপ্লেক্সে নেই দৃশ্যমান ব্যবস্থা! আটোয়ারীতে উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত রুহিয়ায় অবৈধ স্থাপনা উচ্ছেদ, অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারকে সহায়তা প্রদান চাটমোহরে হট্টগোল-ভাঙচুর, ৬১১ বস্তা সরকারি সার লুটের অভিযোগ মানবধর্ম: বিভ্রান্তির নামান্তর, নাকি নৈতিকতার বিকল্প?— সাইদুজ্জামান সাগর আটঘরিয়ায় জাতীয় সমবায় দিবস উদযাপন, ছয় সমবায় সমিতিকে সম্মাননা প্রদান

আলীকদমে ‘জুলাই গণ-অভ্যুত্থান দিবস ২০২৫’ পালিত

মোঃ নাজমুল হুদা, লামা(বান্দরবান):
আপডেট সময়: বৃহস্পতিবার, ৭ আগস্ট, ২০২৫, ১০:৩৩ অপরাহ্ন

আলীকদম উপজেলা প্রশাসনের আয়োজনে আজ “জুলাই গণ-অভ্যুত্থান দিবস ২০২৫” উপলক্ষ্যে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সকাল ১১টা থেকে দুপুর ১টা ২০ মিনিট পর্যন্ত উপজেলা পরিষদের প্রশাসনিক ভবনের হলরুমে এই সভা বসে। এতে সভাপতিত্ব করেন উপজেলা কৃষি অফিসার সোহেল রানা।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বান্দরবান জেলা পরিষদের সদস্য সাইফুল ইসলাম রিমন এবং বিশেষ অতিথি ছিলেন আলীকদম থানার অফিসার ইনচার্জ মোঃ মির্জা জহির উদ্দিন। আলোচনা সভায় জুলাই গণ-অভ্যুত্থানের ঐতিহাসিক প্রেক্ষাপট ও তাৎপর্য নিয়ে বক্তারা বক্তব্য রাখেন।
এতে আলীকদম উপজেলা প্রশাসনের সকল দপ্তরের কর্মকর্তা-কর্মচারী, সাবেক ও বর্তমান রাজনৈতিক নেতৃবৃন্দ, উপজেলা বিএনপির সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক জুলফিকার আলী ভুট্টো, উপজেলা জামায়াত ইসলামের আমীর মাশুক এলাহীসহ বিভিন্ন রাজনৈতিক ও ছাত্র সংগঠনের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। এছাড়া প্রিন্ট মিডিয়াসহ মোট ৬০/৭০ জন এই আলোচনা সভায় অংশ নেন।


আপনার মতামত লিখুন :
এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর