মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ০৭:১৬ অপরাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
ভাঙ্গুড়ায় জমি দখল নিয়ে বিরোধ, বেড়া নির্মাণ ও প্রাণনাশের হুমকির অভিযোগ নাগরপুরে আট দলীয় ফুটবল টুর্নামেন্ট ২০২৬ এর উদ্বোধনী ম্যাচ অনুষ্ঠিত গোপালপুরে নবনিযুক্ত জেলা প্রশাসকের মতবিনিময় ও পরিদর্শন গ্রাম পুলিশদের মাঝে সাইকেল ও বৃক্ষ বিতরণ অনিয়মের অভিযোগে তদন্ত কমিটি, রাণীনগর স্বাস্থ্য কমপ্লেক্সে নেই দৃশ্যমান ব্যবস্থা! আটোয়ারীতে উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত রুহিয়ায় অবৈধ স্থাপনা উচ্ছেদ, অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারকে সহায়তা প্রদান চাটমোহরে হট্টগোল-ভাঙচুর, ৬১১ বস্তা সরকারি সার লুটের অভিযোগ মানবধর্ম: বিভ্রান্তির নামান্তর, নাকি নৈতিকতার বিকল্প?— সাইদুজ্জামান সাগর

নাগরপুরে IBWF এর নেত্ববৃন্দের সাথে জেলা সভাপতির মতবিনিময় সভা অনুষ্ঠিত

ডা.এম.এ.মান্নান,স্টাফ রিপোর্টার:
আপডেট সময়: রবিবার, ৩ আগস্ট, ২০২৫, ১:৪১ অপরাহ্ন

ব্যবসায়ীদের শীর্ষ জাতীয় সংগঠন ইন্ডাষ্ট্রিয়ালিস্ট এন্ড বিজনেসম্যান ওয়েলফেয়ার ফাউন্ডেশন (IBWF) এর নাগরপুর উপজেলা শাখার নেত্ববৃন্দের সাথে মতবিনিময় সভা করেছেন সংগঠনের টাঙ্গাইল জেলা সভাপতি মো. রেজাউল করীম চৌধুরী। তার সফরসঙ্গী হিসেবে উপস্থিত ছিলেন জেলা IBWF-এর দায়িত্বশীল মো. জিয়াউর রহমান জিয়া।
শনিবার (২ আগস্ট) বিকালে স্থানীয় একটি সভাকক্ষে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
মতবিনিময় সভায় জেলা সভাপতি মো. রেজাউল করীম চৌধুরী বলেন, “IBWF ব্যবসায়ীদের অধিকার ও সুযোগ নিশ্চিত করার পাশাপাশি তাদের পারস্পরিক সম্পর্ককে সুদৃঢ় করার একটি প্ল্যাটফর্ম। নাগরপুর শাখার নেতৃত্বে ঐক্য ও কর্মদক্ষতা আমাদের আশাবাদী করে তুলেছে। সংগঠনের মাধ্যমে ব্যবসায়ীদের কল্যাণ ও সামাজিক উন্নয়নে একযোগে কাজ করে যেতে হবে।”
 IBWF নাগরপুর উপজেলা শাখার সভাপতি ডা. এম. এ. মান্নান। তিনি বলেন“আমরা চাই নাগরপুরে ব্যবসায়ীদের মাঝে সহযোগিতা, সৌহার্দ্য ও আস্থার সম্পর্ক গড়ে উঠুক। সংগঠন যেন কেবল একটি নাম নয়, বরং একটি কার্যকর প্ল্যাটফর্ম হয়ে উঠে—এটাই আমাদের লক্ষ্য। জেলা নেতৃবৃন্দের দিকনির্দেশনা আমাদের এ পথচলায় সহায়ক হবে।”
এ সময় আরও উপস্থিত ছিলেন উপজেলা সেক্রেটারি হাফেজ আজিম উদ্দিন, অর্থ সম্পাদক মো. বিপ্লব, প্রচার সম্পাদক আব্দুল মজিদ, ইসলামী ব্যাংক লাউহাটি শাখার পরিচালক হাফেজ মাসুদ হাসান, সাংবাদিক আব্দুল হালিম প্রমুখ।
মতবিনিময় সভা শেষে আগামী দিনের কর্মপরিকল্পনা ও সাংগঠনিক কার্যক্রম নিয়ে দিকনির্দেশনামূলক আলোচনা অনুষ্ঠিত হয়।


আপনার মতামত লিখুন :
এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর