বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬, ০৮:২১ অপরাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
ভাঙ্গুড়ায় মহান স্বাধীনতা দিবসে শহীদদের প্রতি শ্রদ্ধাঞ্জলি কক্সবাজারে খোরশেদ হত্যা: মূল পরিকল্পনাকারীসহ গ্রেফতার ৫, নেপথ্যে ছিল ছিনতাইয়ের চেষ্টা ভাঙ্গুড়া পৌরসভার উদ্যোগে জলাতঙ্ক প্রতিরোধে বিনামূল্যে র‍্যাবিস ভ্যাকসিন বিতরণ সাপাহারে গনহত্যা দিবদ উপলক্ষ্যে স্মৃতিচারণ ও আলোচনা সভা অনুষ্ঠিত গোপালপুরে ট্রেনে কাটা পড়ে বৃদ্ধের মৃ*ত্যু শশুড় বাড়িতে গিয়ে নিখোঁজের দুইদিন পর নদীতে মিলল জাহিদের মরদেহ, দোষীদের শাস্তির দাবীতে মানববন্ধন হেমনগরে বেলুয়া প্রিমিয়ার ক্রিকেট লীগ জমকালো ফাইনাল ও পুরস্কার বিতরণী  অনলাইন ক্যাসিনো: নীরব মহামারিতে ডুবছে যুব সমাজ – সাজিদুর রহমান সুমন

অবশেষে ফেলজানা কৃষি ব্যাংকে হামলা ভাঙচুরের ঘটনায় অভিযুক্ত লোকমান মেম্বার গ্রেফতার

চলনবিলের আলো ডেস্ক:
আপডেট সময়: বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬, ০৮:২১ অপরাহ্ন

অবশেষে গ্রেফতার হলেন যুবদলের বহিস্কৃত নেতা আলোচিত লোকমান হোসেন মেম্বার। পাবনার চাটমোহর উপজেলার ফৈলজানায় রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংকের শাখা ব্যবস্থাপক ও অন্য কর্মীদের মারধর করে আহত ও ব্যাংকে হামলা করে ভাঙচুরের অভিযোগে অভিযুক্ত যুবদলের বহিস্কৃত এই গতকাল শনিবার বিকেল সাড়ে ৫টার দিকে ফৈলজানা থেকে গ্রেফতার হয়েছেন বলে জানা গেছে।
একাধিক সূত্র জানায়,র‌্যাব ও ডিবি পুলিশের একাধিক টিম অভিযান চালিয়ে ফৈলজানা থেকেই তাকে গ্রেফতার করে। এরআগে গত শুক্রবার সে প্রকাশ্যে মানববন্ধন ও সংবাদ সম্মেলন করে নিজেকে নির্দোষ দাবি করেন।
এদিকে দলীয় শৃঙ্খলা ভঙ্গ ও দলের নীতি আদর্শ পরিপন্থি কার্যকলাপের কারণে লোকমান হোসেনকে দলের প্রাথমিক সদস্য পদসহ দল থেকে বহিস্কার করেছে পাবনা জেলা যুবদল।
যুবদলের প্রেসবিজ্ঞপ্তিতে বলা হয়েছে,বহিস্কৃত নেতার কোন ধরণের অপকর্মের দায়-দায়িত্ব দল নিবে না। যুবদলের সকল পর্যায়ের নেতাদের তার সাথে সাংগঠনিক সম্পর্ক না রাখার জন্য নির্দেশ প্রদান করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর