বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬, ০৮:১৮ অপরাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
ভাঙ্গুড়ায় মহান স্বাধীনতা দিবসে শহীদদের প্রতি শ্রদ্ধাঞ্জলি কক্সবাজারে খোরশেদ হত্যা: মূল পরিকল্পনাকারীসহ গ্রেফতার ৫, নেপথ্যে ছিল ছিনতাইয়ের চেষ্টা ভাঙ্গুড়া পৌরসভার উদ্যোগে জলাতঙ্ক প্রতিরোধে বিনামূল্যে র‍্যাবিস ভ্যাকসিন বিতরণ সাপাহারে গনহত্যা দিবদ উপলক্ষ্যে স্মৃতিচারণ ও আলোচনা সভা অনুষ্ঠিত গোপালপুরে ট্রেনে কাটা পড়ে বৃদ্ধের মৃ*ত্যু শশুড় বাড়িতে গিয়ে নিখোঁজের দুইদিন পর নদীতে মিলল জাহিদের মরদেহ, দোষীদের শাস্তির দাবীতে মানববন্ধন হেমনগরে বেলুয়া প্রিমিয়ার ক্রিকেট লীগ জমকালো ফাইনাল ও পুরস্কার বিতরণী  অনলাইন ক্যাসিনো: নীরব মহামারিতে ডুবছে যুব সমাজ – সাজিদুর রহমান সুমন

শামসুল আলম স্মৃতি ফাউন্ডেশনের উদ্যোগে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা

পাবনা প্রতিনিধি:
আপডেট সময়: বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬, ০৮:১৮ অপরাহ্ন

পাবনার আটঘরিয়ায় কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা দেওয়া হয়েছে । স্থানীয় শামসুল আলম স্মৃতি ফাউন্ডেশনের উদ্যোগে এসএসসি ও দাখিল পরীক্ষা ২০২৫ ব্যাচের কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান করা হয়।
শনিবার (২ আগস্ট) দুপুরে পারখিদিরপুর মাধ্যমিক বিদ্যালয়ের মিলনায়তনে প্রধান শিক্ষক মোঃ আফতাব হোসেনের সভাপতিত্বে এ সংবর্ধনা দেয়া হয়। প্রধান অতিথি মোঃ মিনহাজুল ইসলাম, উপজেলা নির্বাহী অফিসার, আটঘরিয়া, পাবনা ।
স্বাগত বক্তব্য প্রদান করেন শামসুল আলম স্মৃতি ফাউন্ডেশনের ব্যবস্থাপনা পরিচালক মোঃ সাইদুল ইসলাম কচি।বক্তব্যদেন -বিশেষ অতিথি পারখিদিরপুর ডিগ্রি কলেজের অধ্যক্ষ এ কে এম নাজমুল হক, আটঘরিয়া থানার ওসি মোঃ শফিকুজ্জামান সরকার, প্রধান শিক্ষক সি এম আশরাফ সিদ্দিকী, ছাত্র মোঃ হাচিন রায়হান হিমেল প্রমূখ।
আটঘরিয়া উপজেলার মাজপাড়া ইউনিয়নের স্কুল ও মাদ্রাসা থেকে জিপিএ ৫ প্রাপ্ত ৪৯ জন কৃতি শিক্ষার্থীদের ক্রেস্ট প্রদান করা হয় পরে। উপস্থিত সকলের জন্য আপ্যায়ন এবং উপহার সামগ্রী বিতরণ করা হয়।
অনুষ্ঠান সঞ্চালনা করেন নাটোর সিটি কলেজের সহকারী অধ্যাপক মোঃ শরিফুল ইসলাম।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর