মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ০৮:১০ অপরাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
ভাঙ্গুড়ায় জমি দখল নিয়ে বিরোধ, বেড়া নির্মাণ ও প্রাণনাশের হুমকির অভিযোগ নাগরপুরে আট দলীয় ফুটবল টুর্নামেন্ট ২০২৬ এর উদ্বোধনী ম্যাচ অনুষ্ঠিত গোপালপুরে নবনিযুক্ত জেলা প্রশাসকের মতবিনিময় ও পরিদর্শন গ্রাম পুলিশদের মাঝে সাইকেল ও বৃক্ষ বিতরণ অনিয়মের অভিযোগে তদন্ত কমিটি, রাণীনগর স্বাস্থ্য কমপ্লেক্সে নেই দৃশ্যমান ব্যবস্থা! আটোয়ারীতে উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত রুহিয়ায় অবৈধ স্থাপনা উচ্ছেদ, অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারকে সহায়তা প্রদান চাটমোহরে হট্টগোল-ভাঙচুর, ৬১১ বস্তা সরকারি সার লুটের অভিযোগ মানবধর্ম: বিভ্রান্তির নামান্তর, নাকি নৈতিকতার বিকল্প?— সাইদুজ্জামান সাগর

নাইক্ষ্যংছড়িতে অপহৃত শিশু বাপ্পি ৩ দিন পর উদ্ধার 

মোঃ নাজমুল হুদা, লামা(বান্দরবান):
আপডেট সময়: শনিবার, ২ আগস্ট, ২০২৫, ৪:৫১ অপরাহ্ন

বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার বাইশারী ইউনিয়নের রাঙ্গাঝিরি এলাকা থেকে অপহৃত ৭ বছরের শিশু বাপ্পীকে অপহরণের তিন দিন পর উদ্ধার করা হয়েছে। ১ আগস্ট গভীর রাতে অপহরণকারীরা শিশুটিকে ছেড়ে দেয় বলে জানান তার মা শাহিদা বেগম।
ঘটনার সূত্রপাত ২৯ জুলাই রাত ১২টা ১০ মিনিটে। রাতের নিরবতায় ৫-৬ জনের একদল সশস্ত্র দুর্বৃত্ত দরজা ভেঙে ঘরে প্রবেশ করে এবং সৌদি প্রবাসী সাইফুল ইসলামের ৭ বছর বয়সী ছেলেকে অপহরণ করে নিয়ে যায়।
শিশুটির মা জানান, অপহরণকারীরা ভিন্ন মোবাইল নম্বর থেকে ফোন করে প্রথমে ভয়ভীতি দেখায়, পরে ১০ লাখ টাকা মুক্তপণ দাবী করেন।
খবর পেয়ে বান্দরবান জেলা পুলিশ সুপারের নির্দেশে নাইক্ষ্যংছড়ি থানা ও কাগজীখোলা পুলিশ ফাঁড়ির যৌথ আভিযানিক দল পাহাড়ি দুর্গম এলাকায় অভিযান চালায়। অভিযানে অপহরণকারী দলের এক সদস্যকে গ্রেপ্তার করা হয় এবং পরদিন শিশুটিকে উদ্ধার করা সম্ভব হয়।
পুলিশ জানায়, শিশু বাপ্পী বর্তমানে পরিবারের কাছে নিরাপদে রয়েছে এবং শারীরিকভাবে সুস্থ আছে। অপহরণে জড়িত অন্যদের শনাক্ত ও গ্রেপ্তারের অভিযান অব্যাহত রয়েছে।
এ বিষয়ে বান্দরবান জেলার অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) ও মিডিয়া ফোকাল পয়েন্ট আবদুল করিম বলেন, “অপহরণকারীরা যে জায়গাতেই থাকুক, তাদের আইনের আওতায় আনা হবে। এ বিষয়ে পুলিশ সর্বোচ্চ কঠোর অবস্থানে রয়েছে বলে জানান তিনি।


আপনার মতামত লিখুন :
এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর