মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ০৭:১৫ অপরাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
ভাঙ্গুড়ায় জমি দখল নিয়ে বিরোধ, বেড়া নির্মাণ ও প্রাণনাশের হুমকির অভিযোগ নাগরপুরে আট দলীয় ফুটবল টুর্নামেন্ট ২০২৬ এর উদ্বোধনী ম্যাচ অনুষ্ঠিত গোপালপুরে নবনিযুক্ত জেলা প্রশাসকের মতবিনিময় ও পরিদর্শন গ্রাম পুলিশদের মাঝে সাইকেল ও বৃক্ষ বিতরণ অনিয়মের অভিযোগে তদন্ত কমিটি, রাণীনগর স্বাস্থ্য কমপ্লেক্সে নেই দৃশ্যমান ব্যবস্থা! আটোয়ারীতে উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত রুহিয়ায় অবৈধ স্থাপনা উচ্ছেদ, অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারকে সহায়তা প্রদান চাটমোহরে হট্টগোল-ভাঙচুর, ৬১১ বস্তা সরকারি সার লুটের অভিযোগ মানবধর্ম: বিভ্রান্তির নামান্তর, নাকি নৈতিকতার বিকল্প?— সাইদুজ্জামান সাগর

ঢাকায় জাতিসংঘের মানবাধিকার কমিশনের কার্যালয় স্থাপনের প্রতিবাদে নাগরপুরে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত

ডা.এম.এ.মান্নান,স্টাফ রিপোর্টার:
আপডেট সময়: শনিবার, ২ আগস্ট, ২০২৫, ৯:২৭ অপরাহ্ন

ঢাকায় জাতিসংঘের মানবাধিকার কমিশনের কার্যালয় স্থাপনের প্রতিবাদে টাঙ্গাইলের নাগরপুরে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
শনিবার(২ আগষ্ট) সকালে নাগরপুর সরকারি কলেজ গেট থেকে বিক্ষোভ মিছিলটি শুরু হয়ে বাজারের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে নাগরপুর থানা গেট পর্যন্ত গিয়ে আবার কলেজ গেটে এসে শেষ হয়।বিক্ষোভ মিছিল শুরুর আগে কলেজ গেট এলাকায় একটি প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়। এ কর্মসূচির আয়োজন করে ইত্তেহাদুল ওলামা ওয়াল হুফফাজ, নাগরপুর উপজেলা শাখা। বিক্ষোভ মিছিল ও সমাবেশে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি মুফতি জহিরুল ইসলাম, এবং সঞ্চালনা করেন সেক্রেটারি মাওলানা আল হেলাল। সমাবেশে  বক্তব্য রাখেন মাওলানা রফিকুল ইসলাম,খতিব, নাগরপুর বাজার জামে মসজিদ,মাওলানা ইলিয়াস হোসাইন, উপদেষ্টা, ইত্তেহাদুল ওলামা ওয়াল হুফফাজ নাগরপুর।মাওলানা রফিকুল ইসলাম আমিনী, উপদেষ্টা, ইত্তেহাদুল ওলামা ওয়াল হুফফাজ নাগরপুর, বাবুল হোসেন, সভাপতি, ইসলামী আন্দোলন বাংলাদেশ, নাগরপুর উপজেলা শাখা।
বক্তারা তাঁদের বক্তব্যে ঢাকায় জাতিসংঘের মানবাধিকার কার্যালয় স্থাপনকে দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বের জন্য হুমকি হিসেবে উল্লেখ করেন এবং অবিলম্বে এই সিদ্ধান্ত বাতিলের দাবি জানান।
এ বিক্ষোভ মিছিল ও সমাবেশে হযরত মাওলানা আলী আকবর,মুফতি শহিদুল ইসলাম, মুফতী আব্দুল হাদীসহ নাগরপুরের বিভিন্ন শ্রেণির নাগরিকগণ, শিক্ষার্থী, ধর্মপ্রাণ মুসল্লি ও স্থানীয় রাজনৈতিক, সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ অংশগ্রহণ করেন।


আপনার মতামত লিখুন :
এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর