মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ০৮:৫৭ অপরাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
ভাঙ্গুড়ায় জমি দখল নিয়ে বিরোধ, বেড়া নির্মাণ ও প্রাণনাশের হুমকির অভিযোগ নাগরপুরে আট দলীয় ফুটবল টুর্নামেন্ট ২০২৬ এর উদ্বোধনী ম্যাচ অনুষ্ঠিত গোপালপুরে নবনিযুক্ত জেলা প্রশাসকের মতবিনিময় ও পরিদর্শন গ্রাম পুলিশদের মাঝে সাইকেল ও বৃক্ষ বিতরণ অনিয়মের অভিযোগে তদন্ত কমিটি, রাণীনগর স্বাস্থ্য কমপ্লেক্সে নেই দৃশ্যমান ব্যবস্থা! আটোয়ারীতে উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত রুহিয়ায় অবৈধ স্থাপনা উচ্ছেদ, অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারকে সহায়তা প্রদান চাটমোহরে হট্টগোল-ভাঙচুর, ৬১১ বস্তা সরকারি সার লুটের অভিযোগ মানবধর্ম: বিভ্রান্তির নামান্তর, নাকি নৈতিকতার বিকল্প?— সাইদুজ্জামান সাগর

সাতক্ষীরা সদরের খড়বিলায় পূর্ব শত্রুতার জেরে এক ঘের ব্যবসায়ীকে কু*পি*য়ে হ*ত্যা*র চেষ্টার অভিযোগ

এম ইদ্রিস আলী, সাতক্ষীরা প্রতিনিধি:
আপডেট সময়: শুক্রবার, ১ আগস্ট, ২০২৫, ৬:৩৮ অপরাহ্ন

সাতক্ষীরা সদরের খড়িবিলায় পূর্ব শত্রুতার জের ধরে আবু সিদ্দিক (৪৬) নামের এক ঘের ব্যবসায়ীকে কুপিয়ে হত্যার চেষ্টার অভিযোগ পাওয়া গেছে প্রতিপক্ষ মাদক ব্যবসায়ী হয়েত  আলীগংদের বিরুদ্ধে।
মারাত্মক আহত  আবু সিদ্দিককে রাতেই উদ্ধার করে সাতক্ষীরা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। ঘটনাটি ঘটেছে গতকাল ২৯ জুলাই মঙ্গলবার  রাত ১১ টা দিকে আবু সিদ্দিকের বাড়ি সংলগ্ন মৎস্য ঘেরে।
লিখিত এজহারে জানা যায়, সাতক্ষীরা সদর উপজেলার খড়িবিলা গ্রামের অমেদ আলীর ছেলে  মাদক ব্যবসায়ী হয়েত আলী ও খাদিজা বেগমের সাথে জমি-জমা সংক্রান্ত পূর্ব শত্রুতা চলছিল একই এলাকার মৃত সৈয়দ আলী সরদারের পুত্র আবু সিদ্দিকের সঙ্গে। এরই জের ধরে গত ২৯ জুলাই মঙ্গলবার আনুমানিক  রাত ১১ টার দিয়ে আবু সিদ্দিককে তার বাড়ি সংলগ্ন মৎস্য ঘেরে একা পেয়ে প্রতিপক্ষ মাদক ব্যবসায়ী হয়েত আলী ও তার স্ত্রী খাদিজাসহ অজ্ঞাতনামা কয়েকজন মিলে আবু সিদ্দিককে হত্যার উদ্দেশ্যে ধারালো অস্ত্র দিয়ে মাথায় ও কানে কুপাতে থাকে,এ সময় তার  চিৎকারে এলাকাবাসী এগিয়ে আসলে সন্ত্রাসীরা পালিয়ে যায়।
এসময় মারাত্মক আহত আবু সিদ্দিককে এলাকাবাসী উদ্ধার করে সাতক্ষীরা সদর হাসপাতালে ভর্তি করে। মারাত্মক আহত সিদ্দিককের বাম কানে ৩ টা সেলাই ও মাথায় ৪ টা সেলাই দেওয়া হয়েছে।

এ ঘটনায় আহত সিদ্দিকের স্ত্রী মোছাম্মদ রুবিনা খাতুন বাদী হয়ে সাতক্ষীরা সদর থানায় একটি এজহার দাখিল করেছে।

এবিষয়ে সদর থানার অফিসার ইনচার্জ মোঃ শামিনুল হক জানান,একটি অভিযোগ পেয়েছি, তদন্ত করে দ্রুত আইনগত ব্যবস্থা নেওয়া হবে।


আপনার মতামত লিখুন :
এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর