মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ০৮:৫৭ অপরাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
ভাঙ্গুড়ায় জমি দখল নিয়ে বিরোধ, বেড়া নির্মাণ ও প্রাণনাশের হুমকির অভিযোগ নাগরপুরে আট দলীয় ফুটবল টুর্নামেন্ট ২০২৬ এর উদ্বোধনী ম্যাচ অনুষ্ঠিত গোপালপুরে নবনিযুক্ত জেলা প্রশাসকের মতবিনিময় ও পরিদর্শন গ্রাম পুলিশদের মাঝে সাইকেল ও বৃক্ষ বিতরণ অনিয়মের অভিযোগে তদন্ত কমিটি, রাণীনগর স্বাস্থ্য কমপ্লেক্সে নেই দৃশ্যমান ব্যবস্থা! আটোয়ারীতে উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত রুহিয়ায় অবৈধ স্থাপনা উচ্ছেদ, অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারকে সহায়তা প্রদান চাটমোহরে হট্টগোল-ভাঙচুর, ৬১১ বস্তা সরকারি সার লুটের অভিযোগ মানবধর্ম: বিভ্রান্তির নামান্তর, নাকি নৈতিকতার বিকল্প?— সাইদুজ্জামান সাগর

রাণীনগরে সেরা শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ

রাণীনগর (নওগাঁ) প্রতিনিধি:
আপডেট সময়: শুক্রবার, ১ আগস্ট, ২০২৫, ৭:৫০ অপরাহ্ন

নওগাঁর রাণীনগর উপজেলায় ২০২২-২৩ সালের মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিকের ৩৪ জন সেরা শিক্ষার্থীকে পুরস্কার দেওয়া হয়েছে। পুরস্কার হিসেবে তাদেরকে সনদ ও ক্রেস্ট প্রদান করা হয়।

পারফরমেন্স বেজড গ্র্যান্টস ফর সেকেন্ডারি ইন্সটিটিউশনস স্কিম, এসইডিপি মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর, শিক্ষা মন্ত্রনালয়ের আওতায় বৃহস্পতিবার বিকেলে উপজেলা পরিষদ হলরুমে এসব পুরস্কার বিতরণ করা হয়েছে। বিতরণ অনুষ্ঠানের আয়োজন করেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিস ও নওগাঁ জেলা শিক্ষা অফিস।

জেলা শিক্ষা কর্মকর্তা শাহাদাৎ হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, রাণীনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রাকিবুল হাসান। বিশেষ অতিথি ছিলেন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শেখ নওশাদ হাসান।

অন্যদের মধ্যে  উপস্থিত ছিলেন, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা (অতিরিক্ত দায়িত্বপ্রাপ্ত) শফিউল আলম, আত্রাই উপজেল মাধ্যমিক (অরিক্তি দায়িত্বপ্রাপ্ত) কর্মকর্তা শেখ মো. আব্দুল্লাহ আল মামুন, জেলা সহকারী পরিদর্শক হাসানুজ্জামানসহ উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান ও শিক্ষার্থীরা।


আপনার মতামত লিখুন :
এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর