মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ০৮:৫৭ অপরাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
ভাঙ্গুড়ায় জমি দখল নিয়ে বিরোধ, বেড়া নির্মাণ ও প্রাণনাশের হুমকির অভিযোগ নাগরপুরে আট দলীয় ফুটবল টুর্নামেন্ট ২০২৬ এর উদ্বোধনী ম্যাচ অনুষ্ঠিত গোপালপুরে নবনিযুক্ত জেলা প্রশাসকের মতবিনিময় ও পরিদর্শন গ্রাম পুলিশদের মাঝে সাইকেল ও বৃক্ষ বিতরণ অনিয়মের অভিযোগে তদন্ত কমিটি, রাণীনগর স্বাস্থ্য কমপ্লেক্সে নেই দৃশ্যমান ব্যবস্থা! আটোয়ারীতে উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত রুহিয়ায় অবৈধ স্থাপনা উচ্ছেদ, অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারকে সহায়তা প্রদান চাটমোহরে হট্টগোল-ভাঙচুর, ৬১১ বস্তা সরকারি সার লুটের অভিযোগ মানবধর্ম: বিভ্রান্তির নামান্তর, নাকি নৈতিকতার বিকল্প?— সাইদুজ্জামান সাগর

দেলদুয়ার জামায়াত নেতার খোলা চিঠি: দেশ চালানোর সুযোগ চান জামায়াত

ডা.এম.এ.মান্নান,স্টাফ রিপোর্টার:
আপডেট সময়: শুক্রবার, ১ আগস্ট, ২০২৫, ৬:২০ অপরাহ্ন

টাংগাইলের দেলদুয়ার উপজেলা জামায়াতে ইসলামী’র কর্মপরিষদ সদস্য ও যুব বিভাগের সভাপতি মোঃ মশিউর রহমান কর্তৃক জনগণের উদ্দেশে লেখা খোলা চিঠিটি হুবহু নিচে প্রকাশ করা হলো—
বিসমিল্লাহির রাহমানির রাহিম
জনগণের প্রতি খোলা চিঠি
বিষয়: সামনে নির্বাচনে দেশ পরিচালনার দায়িত্ব জামায়াতে ইসলামীর হাতে দেওয়া সময়ের দাবি
প্রিয় দেশবাসী,
আসসালামু আলাইকুম ওয়ারাহমাতুল্লাহ।
বাংলাদেশ আজ এক গভীর সংকটময় সময় পার করছে। সমাজজুড়ে ছড়িয়ে পড়েছে দুর্নীতি, অনিয়ম, রাজনৈতিক প্রতিহিংসা, নৈতিক অবক্ষয় ও অর্থনৈতিক দুরবস্থা। সাধারণ মানুষ আজ দিশেহারা। এই অস্থিরতা থেকে মুক্তি পেতে আমাদের প্রয়োজন একটি আদর্শভিত্তিক, সৎ, আল্লাহভীরু এবং জনকল্যাণে নিবেদিত নেতৃত্ব।
বাংলাদেশ জামায়াতে ইসলামী হচ্ছে একটি আদর্শভিত্তিক রাজনৈতিক দল, যার রয়েছে পরীক্ষিত ও পরিচ্ছন্ন নেতৃত্ব। ব্যক্তিজীবনে তারা পরহেজগার, নিষ্ঠাবান এবং দেশ ও জাতির কল্যাণে নিবেদিত। জামায়াতে ইসলামীর নেতৃত্ব কখনো রাষ্ট্রীয় সম্পদ লুট করেনি। বরং সবসময় যুব সমাজসহ সাধারণ মানুষকে নৈতিক ভিত্তিতে গড়ে তোলার জন্য নিরলস প্রচেষ্টা চালিয়ে এসেছে।
জামায়াতে ইসলামীর পক্ষ থেকে দেশ পরিচালনায় যেসব মূল প্রতিশ্রুতি রয়েছে তা হলো—
✅ দুর্নীতিমুক্ত প্রশাসন গঠন
✅ ন্যায়ভিত্তিক বিচারব্যবস্থা প্রতিষ্ঠা
✅ জনকল্যাণমুখী অর্থনৈতিক নীতি বাস্তবায়ন
✅ নৈতিক শিক্ষানীতির বাস্তবায়ন ও শিক্ষার মানোন্নয়ন
✅ সামাজিক নিরাপত্তা ও মানবিক রাষ্ট্র গঠন
আজ সময় এসেছে পরিবর্তনের। সেই পরিবর্তন তখনই সম্ভব, যখন দেশের নেতৃত্ব এমন একটি গোষ্ঠীর হাতে যাবে, যারা সত্যিকার অর্থে দেশের ও জনগণের কল্যাণে নিবেদিত। জামায়াতে ইসলামীর মতো আদর্শিক নেতৃত্বের হাতেই দেশের ভবিষ্যৎ নিরাপদ।
আমরা চাই একটি শান্তিপূর্ণ, ন্যায়ভিত্তিক ও কল্যাণমুখী রাষ্ট্র। সেই রাষ্ট্র গঠনের জন্য প্রয়োজন জনগণের সচেতন অংশগ্রহণ ও সঠিক সিদ্ধান্ত।
তাই আসুন, ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি আদর্শ বাংলাদেশ গড়ে তোলার লক্ষ্যে আগামী নির্বাচনে জামায়াতে ইসলামীর পক্ষেই রায় দেই।
আল্লাহ তায়ালা আমাদের সবাইকে হেদায়াত দান করুন। আমিন।
ভালবাসা ও শুভকামনায়,
মোঃ মশিউর রহমান
সদস্য,উপজেলা কর্মপরিষদ ও
সভাপতি, যুব বিভাগ
বাংলাদেশ জামায়াতে ইসলামী
দেলদুয়ার উপজেলা শাখা।


আপনার মতামত লিখুন :
এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর