মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ০৮:১০ অপরাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
ভাঙ্গুড়ায় জমি দখল নিয়ে বিরোধ, বেড়া নির্মাণ ও প্রাণনাশের হুমকির অভিযোগ নাগরপুরে আট দলীয় ফুটবল টুর্নামেন্ট ২০২৬ এর উদ্বোধনী ম্যাচ অনুষ্ঠিত গোপালপুরে নবনিযুক্ত জেলা প্রশাসকের মতবিনিময় ও পরিদর্শন গ্রাম পুলিশদের মাঝে সাইকেল ও বৃক্ষ বিতরণ অনিয়মের অভিযোগে তদন্ত কমিটি, রাণীনগর স্বাস্থ্য কমপ্লেক্সে নেই দৃশ্যমান ব্যবস্থা! আটোয়ারীতে উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত রুহিয়ায় অবৈধ স্থাপনা উচ্ছেদ, অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারকে সহায়তা প্রদান চাটমোহরে হট্টগোল-ভাঙচুর, ৬১১ বস্তা সরকারি সার লুটের অভিযোগ মানবধর্ম: বিভ্রান্তির নামান্তর, নাকি নৈতিকতার বিকল্প?— সাইদুজ্জামান সাগর

গোপালপুরে বয়স্ক দিনু ও হাসমতের সংসার চলে মাছ কেটে অসহায় জীবনের গল্পে মানবতার নিদর্শন

মোঃ নুর আলম, গোপালপুর(টাঙ্গাইল):
আপডেট সময়: শুক্রবার, ১ আগস্ট, ২০২৫, ৭:৪৪ অপরাহ্ন

টাঙ্গাইলের গোপালপুর বাজারে প্রতিদিনই দেখা মেলে দুই বয়স্ক মানুষের—দিনু মিয়া ও হাসমত আলীর। জীবনের শেষ প্রান্তে এসেও তারা হাত গুটিয়ে বসে নেই। জীবিকার তাগিদে বটি নিয়ে বাজারে বসেন। মাছ কাটাই তাদের একমাত্র উপার্জনের পথ।
দিনু মিয়া (৬৮) মাথা নেড়া বলেন, বয়স হইছে ভাই, শরীর আর আগের মতো চলে না। তবে খাইতে তো হইবই, তাই এই কাম করি। পাশে বসে থাকা হাসমত আলী (৬০) বলেন আমাদের আর কিছু করার মতো শক্তি নাই। মাছ কাটি, কেউ দিলে পাঁচ-দশ টাকা পাই। ওতেই কোনো রকমে সংসার চলে।
এই দুই প্রবীণের পরিবারে উপার্জনক্ষম কেউ নেই। বয়সের ভারে নুয়ে পড়লেও হাল ছাড়েননি তারা। গোপালপুর বাজারে যারা নিয়মিত যান, তাদের অনেকেই দিনু ও হাসমতের কষ্টের কথা জানেন। কেউ কেউ সহানুভূতির বশে সাহায্যের হাত বাড়িয়ে দেন।
স্থানীয় এক ব্যবসায়ী বলেন, ওনারা অনেক বছর ধরে এখানে মাছ কাটেন। খুব পরিশ্রমী দুইজন মানুষ। সরকার বা সমাজ যদি একটু পাশে দাঁড়াত, তাহলে ওনারা একটু ভালোভাবে থাকতে পারতেন।
দিনু ও হাসমতের এই জীবনসংগ্রাম আমাদের মনে করিয়ে দেয় পরিশ্রমী মানুষের কখনও বয়স থামাতে পারে না। সমাজের সহানুভূতি আর সহযোগিতা পেলে হয়তো তাদের জীবনটা আরও কিছুটা সহজ হয়ে উঠতো।


আপনার মতামত লিখুন :
এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর