বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬, ১০:০১ অপরাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
ভাঙ্গুড়ায় মহান স্বাধীনতা দিবসে শহীদদের প্রতি শ্রদ্ধাঞ্জলি কক্সবাজারে খোরশেদ হত্যা: মূল পরিকল্পনাকারীসহ গ্রেফতার ৫, নেপথ্যে ছিল ছিনতাইয়ের চেষ্টা ভাঙ্গুড়া পৌরসভার উদ্যোগে জলাতঙ্ক প্রতিরোধে বিনামূল্যে র‍্যাবিস ভ্যাকসিন বিতরণ সাপাহারে গনহত্যা দিবদ উপলক্ষ্যে স্মৃতিচারণ ও আলোচনা সভা অনুষ্ঠিত গোপালপুরে ট্রেনে কাটা পড়ে বৃদ্ধের মৃ*ত্যু শশুড় বাড়িতে গিয়ে নিখোঁজের দুইদিন পর নদীতে মিলল জাহিদের মরদেহ, দোষীদের শাস্তির দাবীতে মানববন্ধন হেমনগরে বেলুয়া প্রিমিয়ার ক্রিকেট লীগ জমকালো ফাইনাল ও পুরস্কার বিতরণী  অনলাইন ক্যাসিনো: নীরব মহামারিতে ডুবছে যুব সমাজ – সাজিদুর রহমান সুমন

আটঘরিয়ায় শিক্ষার্থীদের সংবর্ধনা ও পুরস্কার বিতরণ

আটঘরিয়া (পাবনা) প্রতিনিধি:
আপডেট সময়: বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬, ১০:০১ অপরাহ্ন

পাবনার আটঘরিয়ায় কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা ও পুরস্কার বিতরণ করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার উপজেলা পরিষদ হল রুমে এর সংবর্ধনা প্রদান করা হয়। এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ মিনহাজুল ইসলাম।
বিশেষ অতিথি ছিলেন পাবনা জেলা শিক্ষা অফিসার মোঃ আব্দুর রাজ্জাক, সহকারি পরিদর্শক মোছাঃ রাবেয়া খাতুন, মোঃ সাইফুল ইসলাম, কয়রাবাড়ী বহুমুখী উচ্চ বিদ্যালয় এর সভাপতি মোঃ জহুরুল ইসলাম খান, দেবোত্তর পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি মোঃ আসিম উদ্দিন।
এতে সভাপতিত্ব করেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ হাফিজুর রহমান।
বক্তব্য দেন আটঘরিয়া সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ বেলাল হোসেন খান, কৃতি শিক্ষার্থী মোঃ আমির হামজা প্রমুখ।
পারফরম্যান্স বেজড গ্র্যান্টস ফর সেকেন্ডারি ইন্সটিটিউশনস স্কিম এর আওতায় উপজেলার ৪০ জন কৃতি শিক্ষার্থীদের মাঝে সম্মাননা ক্রেস্ট ও সনদপত্র বিতরণ করা হয়।
অনুষ্ঠান পরিচালনা করেন উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মোঃ আব্দুল হালিম।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর