বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬, ১০:০১ অপরাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
ভাঙ্গুড়ায় মহান স্বাধীনতা দিবসে শহীদদের প্রতি শ্রদ্ধাঞ্জলি কক্সবাজারে খোরশেদ হত্যা: মূল পরিকল্পনাকারীসহ গ্রেফতার ৫, নেপথ্যে ছিল ছিনতাইয়ের চেষ্টা ভাঙ্গুড়া পৌরসভার উদ্যোগে জলাতঙ্ক প্রতিরোধে বিনামূল্যে র‍্যাবিস ভ্যাকসিন বিতরণ সাপাহারে গনহত্যা দিবদ উপলক্ষ্যে স্মৃতিচারণ ও আলোচনা সভা অনুষ্ঠিত গোপালপুরে ট্রেনে কাটা পড়ে বৃদ্ধের মৃ*ত্যু শশুড় বাড়িতে গিয়ে নিখোঁজের দুইদিন পর নদীতে মিলল জাহিদের মরদেহ, দোষীদের শাস্তির দাবীতে মানববন্ধন হেমনগরে বেলুয়া প্রিমিয়ার ক্রিকেট লীগ জমকালো ফাইনাল ও পুরস্কার বিতরণী  অনলাইন ক্যাসিনো: নীরব মহামারিতে ডুবছে যুব সমাজ – সাজিদুর রহমান সুমন

চাটমোহরে উদ্ধারকৃত বিষ্ণু মূর্তি প্রত্নতাত্ত্বিক অধিদপ্তরের নিকট হস্তান্তর

চলনবিলের আলো ডেস্ক:
আপডেট সময়: বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬, ১০:০১ অপরাহ্ন

পাবনার চাটমোহর উপজেলায় সম্প্রতি উদ্ধারকৃত একটি প্রাচীন বিষ্ণু মূর্তি প্রত্নতাত্ত্বিক অধিদপ্তরের নিকট আনুষ্ঠানিকভাবে হস্তান্তর করা হয়েছে।

মঙ্গলবার (২৯ জুলাই) দুপুরে হান্ডিয়াল পুলিশ তদন্ত কেন্দ্রে বিষ্ণু মূর্তিটি প্রত্নতাত্ত্বিক অধিদপ্তরের রাজশাহী ও রংপুর বিভাগের বগুড়া আঞ্চলিক অফিসের পরিচালক এ,কে,এম, সাইফুর রহমানের নিকট হস্তান্তর করেন চাটমোহর উপজেলা নির্বাহী অফিসার মুসা নাসের চৌধুরী।

এ সময় উপস্থিত ছিলেন, প্রত্নতাত্ত্বিক অধিদপ্তরের পুঠিয়া রাজবাড়ীর এসিসট্যান্ড কাস্টোডিয়ান মোঃ হাফিজুর রহমান, হান্ডিয়াল পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ মোঃ আতিকুর রহমান, এসআই সনজিত কর্মকার, এ এসআই আনোয়ার হোসেন, পুকুর মালিক লোকমান হোসেন, স্থানীয় জনপ্রতিনিধি ও সাংবাদিকবৃন্দ।

পুঠিয়া রাজবাড়ীর এসিসট্যান্ড কাস্টোডিয়ান মোঃ হাফিজুর রহমান জানান, এ বিষ্ণু মূর্তিটি দৈর্ঘ্য ২৬.৫ ইঞ্চি ও প্রস্থ ১২.৫ ইঞ্চি। মূর্তিটি সংরক্ষণের জন্য প্রত্নতাত্ত্বিক অধিদপ্তরের বগুড়া আঞ্চলিক অফিসে সংরক্ষণ করা হবে। পরবর্তীতে পাবনায় তাড়াশ ভবনে যাদুঘরে স্থানান্তর ও স্থায়ী সংরক্ষণ করা হবে।

চাটমোহর উপজেলা নির্বাহী অফিসার মুসা নাসের চৌধুরী বলেন, আনুমানিক দেড় হাজার বছরের পুরনো বিষ্ণুমূর্তি। এটি পাল বা সেন যুগের হতে পারে। মূর্তিটি কালো পাথরে খোদাই করা এবং এতে বিষ্ণু দেবতার নিখুঁত চিত্রাঙ্কন রয়েছে। চাটমোহরের ইতিহাস ঐতিহ্য সম্পর্কিত গবেষণায় এই প্রত্নতাত্ত্বিক নিদর্শন সহায়তা ভূমিকা রাখবে।

উল্লেখ্য, গত ২৫ জুলাই শুক্রবার দুপুর ১২টার দিকে উপজেলার নিমাইচড়া ইউনিয়নের মাঝগ্রাম এলকার লোকমান হোসেনের পুকুরে মাছ ধরার সময় এই বিষ্ণুমূর্তি পাওয়া যায়। খবর পেয়ে হান্ডিয়াল পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ আতিকুর রহমান সঙ্গীয় ফোর্স নিয়ে মূর্তিটি উদ্ধার করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর