বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬, ০৯:৫৯ অপরাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
ভাঙ্গুড়ায় মহান স্বাধীনতা দিবসে শহীদদের প্রতি শ্রদ্ধাঞ্জলি কক্সবাজারে খোরশেদ হত্যা: মূল পরিকল্পনাকারীসহ গ্রেফতার ৫, নেপথ্যে ছিল ছিনতাইয়ের চেষ্টা ভাঙ্গুড়া পৌরসভার উদ্যোগে জলাতঙ্ক প্রতিরোধে বিনামূল্যে র‍্যাবিস ভ্যাকসিন বিতরণ সাপাহারে গনহত্যা দিবদ উপলক্ষ্যে স্মৃতিচারণ ও আলোচনা সভা অনুষ্ঠিত গোপালপুরে ট্রেনে কাটা পড়ে বৃদ্ধের মৃ*ত্যু শশুড় বাড়িতে গিয়ে নিখোঁজের দুইদিন পর নদীতে মিলল জাহিদের মরদেহ, দোষীদের শাস্তির দাবীতে মানববন্ধন হেমনগরে বেলুয়া প্রিমিয়ার ক্রিকেট লীগ জমকালো ফাইনাল ও পুরস্কার বিতরণী  অনলাইন ক্যাসিনো: নীরব মহামারিতে ডুবছে যুব সমাজ – সাজিদুর রহমান সুমন

আটঘরিয়ার পারখিদিরপুর মাধ্যমিক বিদ্যালয়ে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা

আটঘরিয়া (পাবনা) প্রতিনিধি:
আপডেট সময়: বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬, ০৯:৫৯ অপরাহ্ন

পাবনার আটঘরিয়া উপজেলার পারখিদিরপুর মাধ্যমিক বিদ্যালয়ে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান করা হয়েছে।
বুধবার (২৪ জুলাই) বিদ্যালয়ের মিলনায়তনে এ সংবর্ধনা প্রদান করা হয়। এ সময় সভাপতিত্ব করেন বিদ্যালয় সভাপতি ও মাজপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ ফারুক আহমেদ খান।
প্রধান অতিথি আটঘরিয়া উপজেলা নির্বাহী অফিসার মোঃ মিনহাজুল ইসলাম, বিশেষ অতিথি আটঘরিয়া উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ হাফিজুর রহমান। অনুষ্ঠানে স্বাগত বক্তব্যদেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আফতাব হোসেন।
২০২৫ সালের অনুষ্ঠিতব্য এসএসসি পরীক্ষায় যে সকল ছাত্র-ছাত্রী জিপিএ ৫ পেয়ে উত্তীর্ণ হয় তাদের জন্য এই সংবর্ধনার আয়োজন করা হয়। বিদ্যালয় হতে ২৩ জন ছাত্র ছাত্রী জিপিএ ৫ পেয়ে আটঘরিয়া উপজেলায় দ্বিতীয় স্থান অধিকার করে।
সংবর্ধনা অনুষ্ঠানে ছাত্রছাত্রীদের ক্রেস্ট ও অভিনন্দন পত্র দেওয়া হয়। এসময় কৃতি শিক্ষার্থী ও তাদের পিতা/মাতা উপস্থিত ছিলেন।
এ সময় বক্তব্য রাখেন বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক মোঃ আব্দুর সবুর খান, অভিভাবক মোঃ আবু কামাল প্রভাষক,  ছাত্র মোঃ হাসিন রায়হান হিমেল, মোছাঃ রাইমা বিশ্বাস প্রমুখ।
অনুষ্ঠান সঞ্চালনা করেন সহকারি শিক্ষক মোঃ জাহিদুল ইসলাম।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর